| লেখক | মুফতি আব্দুল্লাহ মাসুম (সিএসএএ) |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 608 |
| Cover Type | হার্ড কভার |
ইসলামি আইনে উত্তরাধিকার শাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইলমের অন্যান্য শাখাগত বিষয়ের মধ্যে উত্তরাধিকার শাস্ত্রে যে পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে, তা সত্যিই বিরল। তারপরও এ ব্যাপারে আমাদের অজ্ঞতার সীমা নেই। আবার বিষয়টি জটিলও বটে। . ইসলামের উত্তরাধিকার আইন সম্বন্ধে সকল জিজ্ঞাসার উত্তর মিলবে এই বইতে। এছাড়া কীভাবে ক্যালকুলেট করবেন, সেটাও শেখানো হয়েছে। এক নজরের বইটির সামগ্রিক বৈশিষ্ট্য: 👉 কুরআন হাদীস এবং প্রসিদ্ধ ফিকহের বইয়ের রেফারেন্স সহ আলোচনা। 👉 শুধু হানাফী মাযহাব নয়; সকল মাযহাবকে সামনে রেখে লেখা। 👉 ক্যালকুলেটারে হিসেব করার নিয়ম। 👉 দেশে প্রচলিত ৬১ সনের ফ্যামেলি ল’-এর উপর বিস্তারিত পর্যালোচনা। 👉 সম্পত্তি বণ্টনর সহজ পদ্ধতি। 👉 ইসলামের এই আইন নিয়ে তথাকথিক বুদ্ধিজীবি মহল প্রায়ই নানা কথা বলেন-ইসলামে মেয়েদেরকে ঠকানো হয়েছে (নাউযুবিল্লাহ)-এসব বক্তব্যের খণ্ডন। দলীল ও যৌক্তিক দিক থেকে। 👉 হিন্দু, খিৃ. বৌদ্ধ ইত্যাদি ধর্মের উত্তরাধিকার আইনের উপর পর্যালোচনা। . সংক্ষেপে বললে এটি একটি গবেষণাগ্রন্থ। ইসলামি আইনে উত্তরাধিকার সম্পর্কে জানতে বইটি দারুণ ভূমিকা রাখবে।