Whatsapp: +8801567808596

  |  

Track Order

ইসলামি সমাজব্যবস্থা ও শয়তানের সাথে যুদ্ধ একত্রে

ইসলামি সমাজব্যবস্থা ও শয়তানের সাথে যুদ্ধ একত্রে

৳650
৳487
ইসলামি সমাজব্যবস্থার সৌন্দর্য অনেকেই ইসলামি জীবনব্যবস্থার সাথে মানবজাতির অন্য কোনো ব্যবস্থার মিল খোঁজার চেষ্টা করেছেন। তাদের ধারণা, যদি ইসলামের সাথে প্রাচীন বা আধুনিক বিশ্বব্যবস্থার সামঞ্জস্যতা দেখানো যায়, তাহলে ইসলাম শক্তিশালী হবে। এটি আসলে পরাজিত মানসিক
  লেখক   ড. খালিদ আবু শাদি, সাইয়েদ কুতুব (রহঃ)
  প্রকাশনী

 সন্দীপন প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   424
  Cover Type   Unknown Cover

ইসলামি সমাজব্যবস্থার সৌন্দর্য অনেকেই ইসলামি জীবনব্যবস্থার সাথে মানবজাতির অন্য কোনো ব্যবস্থার মিল খোঁজার চেষ্টা করেছেন। তাদের ধারণা, যদি ইসলামের সাথে প্রাচীন বা আধুনিক বিশ্বব্যবস্থার সামঞ্জস্যতা দেখানো যায়, তাহলে ইসলাম শক্তিশালী হবে। এটি আসলে পরাজিত মানসিকতা। তারা মানুষের বানানো সিস্টেমের সামনে ইসলামকে দুর্বল মনে করেন। অথচ ইসলাম কখনোই এসব ব্যবস্থার সাথে সাদৃশ্য থাকা নিয়ে মাথা ঘামায় না। কারণ, ইসলাম মানবজাতিকে এমন এক স্বতন্ত্র ব্যবস্থা দিয়েছে, যার তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। কোনো ব্যবস্থাই এর সমতুল্য নয়। সব দিক থেকেই ইসলাম অন্যন্য এক জীবনদর্শন। কারণ, এটি এসেছে সকল সৃষ্টির অধিপতি মহান আল্লাহর কাছ থেকে। ইসলামের কাছে রয়েছে এমন বিশ্বদর্শন, যা সকল যুগের ও সকল কালের জন্য প্রাসঙ্গিক। এর সাথেই জুড়ে আছে সত্যিকার মানবাধিকার ও সত্যিকার প্রগতি। সাইয়্যিদ কুতুব তাঁর বিপ্লবী কলমের মাধ্যমে সেই ইসলামি সমাজব্যবস্থার এক নিখুঁত চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। দেখিয়েছেন, আল্লাহর দেওয়া জীবনবিধান কী করে এক বৈশ্বিক ইউনিটির দিকে আমাদেরকে নিয়ে যায়। পাশাপাশি আমাদেরকে উপহার দেয় কালজয়ী এক সিস্টেম, গোটা দুনিয়া যার মোকাবিলা করতে ব্যর্থ। শয়তানের সাথে যুদ্ধ সামরিক লড়াই একটি নির্দিষ্ট সময় ধরে চলে। কিন্তু মানবজীবনে আরেকটা লড়াই আছে, যা চলতে থাকে সারাটা ক্ষণ। প্রতিটা মুহূর্তে মানুষকে এর মুখোমুখি হতে হয়। দুঃখের বিষয় হলো, এই যুদ্ধ সম্পর্কে মানুষ বেখবর। কারণ, এটা খালি চোখে দেখা যায় না। প্রতিপক্ষ এখানে অদৃশ্য। কিন্তু সে চরম ধূর্ত ও প্রতারক। সে চলাচল করে মানুষের শিরায় শিরায়। সময়ের সাথে সাথে পরিবর্তন করে নিজের কূটকৌশল। আমৃত্যু লেগে থাকে বান্দার পেছনে। তার লক্ষ্য একটাই—মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। শয়তানের সাথে চলমান এই যুদ্ধে পরাজয় মানেই হলো চিরস্থায়ী জাহান্নাম। আর বিজয় মানে চিরসুখের জান্নাত। ড. খালিদ আবু শাদীর বইটি শয়তানের সাথে চলমান যুদ্ধের এক নিখুঁত চিত্রায়ণ। বইটিকে বলা যায় শয়তানকে পরাস্ত করার এক ‘ধারালো তরবারি’। আর নিজেকে রক্ষা করার একটি ‘শক্তিশালী বর্ম’। বইটি শেখাবে অদৃশ্য শত্রুকে চেনা ও সতর্ক হওয়ার নানান উপায়। ফলে অর্জন হবে আধ্যাত্মিক প্রস্তুতি এবং শত্রুকে জয় করার তীব্র বাসনা। শয়তানের বিষাক্ত তির থেকে নিজের ঈমান ও আমলকে সুরক্ষিত রাখতে বইটি হয়ে উঠবে গুরুত্বপূর্ণ হাতিয়ার, ইন-শা-আল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।