| লেখক | আবেদীন জনী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 16 |
| Cover Type | পেপার ব্যাক |
দোলনায় ঘুমুচ্ছে নিতুল। নিতুলদের শোবার ঘরের বারান্দার পাশে একটা পেয়ারাগাছ। ওই গাছের ডালেই দোলনাটা বাঁধা। কিছুক্ষণ আগে মা ওকে মাথায় হাত বুলিয়ে পরির গল্প শুনিয়েছে। ছড়া কেটেছে। ঘুমপাড়ানি গান গেয়েছে। দোলনাটাও দুলিয়েছে মা। তবেই ঘুম এসেছে নিতুলের চোখে। মা এখন কাজে ব্যস্ত। কিন্তু দোলনাটা থেমে নেই। দুলিয়ে যাচ্ছে বিকেলের বাতাস। বাতাসের কোমল ডানা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে নিতুলকে। যেন মায়ের মতো মায়াময় হাত বুলিয়ে দিচ্ছে। পেয়ারার ডালে মিষ্টি সুরে গান গেয়ে চলছে দোয়েল পাখি। বাতাসের ছোঁয়ায়, দোয়েলের গানে নিতুলের চোখজুড়ে নেমে এসেছে আরো মিষ্টি মিষ্টি ঘুম। এমন সময় খুব মায়াবী কণ্ঠে কে যেন ডাকল নিতুলকে। এই, নিতুল। নিতুল…