| লেখক | কবির য়াহমদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
রাজাকারদের বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জিভূত ঘৃণার প্রকাশ ঘটে দুই হাজার তেরোর গণজাগরণে যখন মিরপুরের কসাই কাদের মোল্লাকে লজ্জাজনকভাবে মোটে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জনতার অভাবিত এ বিস্ফোরণ মনে করিয়ে দেয় মানুষ জাগতে জানে এখনও; জাগাতে জানে এখনও! গণমানুষের এই শক্তি এবং প্রবল উদ্দমই প্রকৃত বাংলাদেশ। এমন অভূতপূর্ব গণজাগরণ ছিল ধারণার বাইরে কিন্তু আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় বাঙালি জাতি সময়ে সময়ে যখন জেগে ওঠে তখনই তার ফল ঘরে নিয়েই তবে ঘরে ফেরে। এটা অতি আবেগিকথন নয় বাস্তবতা থেকেই নেওয়া। অনেককেই বলতে দেখা যায় বাঙালির জাগরণকালের সময় পার্থক্য দু'দশক। দুই দশক সময়কাল পর পর তারা জেগে ওঠে তুমুল বিক্রমে। বায়ান্ন, একাত্তর, নব্বই, তেরো-এই জাগরণের বছরওয়ারি হিসাব। প্রশ্ন তবে এর বাইরে কি জেগে ওঠেনি বাঙালি জাতি? হ্যাঁ, অতি অবশ্যই জেগেছে কিন্তু ফল আসতে সময় নিয়েছে দুই দশক সময়কাল।