| লেখক | ক্লাইভ কাসলার, গ্রাহাম ব্রাউন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 331 |
| Cover Type | হার্ড কভার |
তীব্র তাপ তরঙ্গ ঢেউয়ের মতো আছড়ে পড়ছে ভ্যালি অফ দ্য কিংসের বুকে। নির্দয় সূর্য তীব্র তাপে মরুভূমির বালিকে গলিয়ে প্রায় কাদায় রূপান্তরিত করছে। ভ্যালির ওপরদিকে, ক্লিফের কিনারে, দাঁড়িওয়ালা খিমাত লে উবু হয়ে শুয়ে আছে, দুপুরের তপ্ত সূর্যের তাপে অনবরত ঘামছে সে, লক্ষ করছে কোথাও কোনো নড়াচড়া দেখা যায় কি না। তার মুখের একপাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, একটা মাছি ভনভন করছে কানের কাছে, তবে নিচে কিছুই নড়ছে না। ভ্যালি একদম শান্ত-ঠিক যেমনটা ফারাওদের সমাধিস্থল হওয়া উচিত। একমাত্র নড়াচড়া বলতে দক্ষিণ প্রান্ত থেকে আসা বালির ওপর ধুলোর নাচন। খিমাত পিছলে নেমে এলো রিম থেকে। পেছনে লিনেন রোব পরা কয়েকজন বসে আছে। তাদের পাশে দাঁড়িয়ে আছে একোটা ছেলে। খিমাত ছেলেটিকে বলল, "তুমি আমাদের কী দেখাতে এখানে নিয়ে এসেছো?"