Whatsapp: +8801567808596

  |  

Track Order

জাতীয়তাবাদী চিন্তার বিকাশ বাংলাদেশের ষাটের দশকের কবিতা

জাতীয়তাবাদী চিন্তার বিকাশ বাংলাদেশের ষাটের দশকের কবিতা

৳400
৳356
পূর্ববাংলার রাজনীতিতে বিশ শতকের ষাটের দশক এক অগ্নিগর্ভ ও সৃষ্টিমুখর সময়। এ দশকেই ঘটে বাঙালি জাতিরাষ্ট্রের উন্মেষ ও অভ্যুদয়। স্বাধিকারমুখী জাতীয়তাবাদী রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সমান্তরালে হেঁটে গেছে ষাটের কবিতা। চল্লিশের দশক থেকে জাতীয়তাবাদী চে
  লেখক   কুদরত-ই-হুদা
  প্রকাশনী

 বাংলা একাডেমি

  সংস্করণ   May 22, 2026
  catagory  বাংলাদেশ
  Language   বাংলা
  Number of Pages   404
  Cover Type   হার্ড কভার

পূর্ববাংলার রাজনীতিতে বিশ শতকের ষাটের দশক এক অগ্নিগর্ভ ও সৃষ্টিমুখর সময়। এ দশকেই ঘটে বাঙালি জাতিরাষ্ট্রের উন্মেষ ও অভ্যুদয়। স্বাধিকারমুখী জাতীয়তাবাদী রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সমান্তরালে হেঁটে গেছে ষাটের কবিতা। চল্লিশের দশক থেকে জাতীয়তাবাদী চেতনা ও কবিতা কীভাবে বিবর্তনের ভেতর দিয়ে মাটে এসে পড়ল তার ইতিহাস রয়েছে গ্রন্থটির একটা বড়ো অংশ জুড়ে। সংগ্রাম, সংস্কৃতি ও চিন্তার স্বরূপ স্বকীয় ভঙ্গিতে ধরা পড়ে সমকালীন কবিতায়। ষাটের দশকের কবিতার স্বর ও সুরের ভারতম্যের স্বরূপ সন্ধান এবং এই সময়ের কবিতায় জাতীয়তাবাদী চেতনা কীভাবে রূপায়িত হয়েছে তার চিত্র ও চারিত্র বিশ্লেষণ এ গ্রন্থের মূল উপজীব্য। রাজনীতি ও কবিতা পরস্পরকে কীভাবে সমৃদ্ধ করেছে সেই পর্যবেক্ষণও এখানে সুস্পষ্ট। ষাটের দশকের কবিতার আঙ্গিকশৈলী ও শিল্পরূপকে জাতীয়তাবাদী চিন্তা ও আন্দোলন কীভাবে প্রভাবিত করেছিল তা উঠে এসেছে বিস্তৃত পটে। প্রভূত তথ্য, অনুপ্রাণ বিশ্লেষণ ও গভীর অন্তদৃষ্টির সংশ্লেষ গ্রন্থটিকে উন্নীত করেছে ভিন্ন মাত্রায়। উপভোগ্য ও চিত্তাকর্ষক এ গ্রন্থ এ কারণেই অনন্য।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।