| লেখক | ড. আলী মুহাম্মদ সাল্লাবী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 184 |
| Cover Type | হার্ড কভার |
অনুবাদক: জোজন আরিফ (গ্রন্থটি আরবি থেকে অনূদিত) হুসাইন ইবনে আলী রাযিয়াল্লাহু আনহু—ইসলামী ইতিহাসের অন্যতম মহত্তম ব্যক্তিত্ব। বিশুদ্ধ উৎস হতে তার সংগ্রামী জীবন সম্পর্কে জানতে প্রবীণ ও তরুণ—সকলেই উদগ্রীব। তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিকে তাকে নিজ হাতে গড়ে তুলেছিলেন, ওপরদিকে ছিল নবী তনয়া ফাতিমাতুয যাহরা রাযিয়াল্লাহু আনহা এবং আমীরুল মুমিনীন আলী ইবনে আবি তালিব রাযিয়াল্লাহু আনহুর স্নেহছায়া। বক্ষ্যমাণ গ্রন্থটিতে হুসাইন ইবনে আলী রাযিয়াল্লাহু আনহুর জন্ম থেকে শাহাদাত পর্যন্ত সুবিস্তর জীবনী বর্ণনা করা হয়েছে। এর প্রথম পর্বে রয়েছে, তার জন্ম ও বংশ-পরিচয় এবং হাদীসে বর্ণিত গুণাবলীর আলোচনা; এবং দ্বিতীয় পর্বে রয়েছে, ইয়াজীদ ইবনে মুআবিয়ার হাতে বাইআত হতে হুসাইন ইবনে আলী এবং আবদুল্লাহ ইবনে যুবায়ের রাযিয়াল্লাহু আনহুমার অস্বীকৃতি প্রদান, মক্কা অভিমুখে হুসাইন রাযিয়াল্লাহু আনহুর প্রস্থান এবং কারবালার প্রান্তরে তার শাহাদাতবরণ প্রভৃতির বর্ণনা। প্রত্যেক মুসলমানের জন্যই হুসাইন ইবনে আলী রাযিয়াল্লাহু আনহুর জীবনে রয়েছে শিক্ষা ও আদর্শ। বিশেষত, মুসলিম তরুণদের জন্য যা খুবই প্রেরণাদায়ক। মহান আল্লাহ তাআলাকে রাজিখুশি করার জন্য কীভাবে নিজের সর্বোচ্চ কুরবানি করতে হয়, তার জীবন থেকে আমরা সেই শিক্ষাই লাভ করি। উপরন্তু, যুলুমের বিরুদ্ধে হুসাইন রাযিয়াল্লাহু আনহুর সুদৃঢ় অবস্থান ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে।