| লেখক | হাফেজ মাওলানা জাবেদ হোসাইন, হাফেজ মাওলানা মুহা. তাওহীদুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | November 11, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
[সিরিজে যে বইগুলো রয়েছে- ১.জীবন সাজানোর গল্প, ২.গল্প থেকে সাজাও জীবন, ৩.গল্পে গল্পে বদলে যাও, ৪.যুবক-যুবতীর পরিবর্তনের গল্প, ৫.গল্প থেকে রাঙাও জীবন, ৬.গল্প থেকে গড় জীবন, ৭.জীবন গড়ার ঠিকানা, ৮.আত্মবিশ্বাসের গল্প শোনো, ৯.গল্প থেকে আমল শিখো, ১০.গল্প থেকে ঈমান শিখো।] মানুষ জীবনে কতো স্বপ্ন দেখে। হৃদয়ের ক্যানভানে কতো স্বপ্ন আঁকে। জীবন সাজানোর স্বপ্ন। সোনালি দিনের স্বপ্ন। বহুপথ পারি দেয়ার স্বপ্ন। এ লালিত স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়। আবার কখনো ভেঙে যায়। জীবনকে মানুষ সাজাতে চায় স্বপ্নের মতো করে। কেউ সেই স্বপ্নের ফল দুনিয়াতে উপভোগ করে। আবার কেউ তা রেখে দেয় আখেরাতের জন্য। এমন কিছু বাস্তব ও অবাস্তব নিয়েই আমাদের জীবন প্রবাহিত হয়। কিন্তু জীবনটাকে সত্যিকারার্থে কিভাবে সাজাতে হয়, তা আমরা অনেকেই জানি না। দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্যতায় বিমোহিত হয়ে আমরা ভুলে যাই এ জীবন কিছু নয়, আমাদের জন্য অপেক্ষা করছে আখেরাতের অনন্ত জীবন। তার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে আমাদের এই ছোট্ট জীবনে। জীবনকে সুন্দর করে সাজানোর কিছু গল্প দিয়ে সমৃদ্ধ করার প্রচেষ্টা করা হয়েছে বক্ষমান বইয়ে। নাম দেয়া হয়েছে ‘জীবন সাজানোর গল্প’। আসলে গল্প নাম দেয়া হলেও এটা নিছক কোনো গল্প নয়। ইসলামী ইতিহাস থেকে কুড়িয়ে এবং বাস্ত বজীবনের ক্যানভাসে থেকে তুলে এনে কিছু শিক্ষণীয় ঘটনা চিত্রিত করেছি বইয়ের পাতায়। আশা করি পাঠকের উপকার হবে এতে। খুঁজে পাবে জীবন সাজানোর প্রকৃষ্ট উপকরণ।