Whatsapp: +8801567808596

  |  

Track Order

জীবনের আশ্চর্য উঠোন

জীবনের আশ্চর্য উঠোন

৳295
৳254
জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করতে চান কবির চান্দ। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী তিনি। তারই ছাপ ধরে আছে ‘জীবনের আশ্চর্য উঠোন’ বইয়ের কবিতাগুলো। কবির চান্দের কবিতা অনেকটাই নিরাভরণ ও লক্ষ্যভেদী। কবিতাগুলোর বড় সম্পদ সেগুলোর উন্মোচিত মর্ম। এগুলো কখনো সুফ
  লেখক   কবির চান্দ
  প্রকাশনী

 উজান প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ছড়া ,  কবিতা ও আবৃত্তি
  Language   বাংলা
  Number of Pages   80
  Cover Type   হার্ড কভার

জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করতে চান কবির চান্দ। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী তিনি। তারই ছাপ ধরে আছে ‘জীবনের আশ্চর্য উঠোন’ বইয়ের কবিতাগুলো। কবির চান্দের কবিতা অনেকটাই নিরাভরণ ও লক্ষ্যভেদী। কবিতাগুলোর বড় সম্পদ সেগুলোর উন্মোচিত মর্ম। এগুলো কখনো সুফিদের বাণীর মতো, কখনো জাপানি জেনবাদীদের কথার মতো, হাইকুর মতো। সরল ও সাবলীল, ছোট ছোট কথা ও পংক্তিতে বড় বড় ভাবকে ধারণ করে এই কবিতাগুলো। কবির চান্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর, আরেকবার মাস্টার্স করেছেন অর্থনীতিতে, জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভালবাসেন পড়াতে, তার চেয়েও বেশি, পড়তে। অপছন্দ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক, সব ধরনের ভণ্ডামি। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে। কবির চান্দের অনুবাদে রথীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার বাবা রবীন্দ্রনাথ’ ইতোমধ্যে মনোযোগ পেয়েছে সুধী পাঠকদের। তাঁর প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য আই এ আর উইলি’র ‘দাদিমার হরফ শেখা’ (অনুবাদ), ‘গুলটুমামার বাঘ শিকার’ (শিশুতোষ), ‘খুনি ও বুদ্ধিজীবী’ (গল্প)।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।