| লেখক | আফজাল হোসেন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 208 |
| Cover Type | হার্ড কভার |
আপনি যখন নিজেকে চিনতে এবং বুঝতে পারবেন, তখন অনুভব করবেন, পৃথিবীর সুন্দর ও সেরা সৃষ্টিটি আপনি আর তখনই সাফল্যের অনুভূতি নিয়ে কাজ করবেন। অতঃপর, আপনি কী চান কেবলমাত্র সাহস করে আপনার ব্রেইনে, সেটা একবার সঠিকভাবে ইনপুট দিতে পারলেই আপনার মেধা আপনাকে সঠিক আউটপুটটি দিয়ে জীবনের সকল ক্ষেত্রে বিজয়ী করে দিবে। আপনার জীবনের নিয়ন্ত্রণ থাকবে আপনার কাছে। আর আপনি প্রোঅ্যাকটিভ ওয়েতে জীবনের চালিকা শক্তিকে কাজে লাগিয়ে, জীবনের আসল সত্য উদ্ঘাটন করবেন, সেই সাথে বিজয়ীদের তালিকায় নিজের নাম লেখাবেন। বইটির তথ্যগুলো আপনার ব্রেইনে ইনপুট হচ্ছে ব্রেইনের জন্য ব্যায়াম। আপনি যা চান, তার সঠিক ইনপুট, একবার আপনার ব্রেইনে এটা ইন্সটল হলে ব্রেইনের স্নায়ু, চেতনা, চিন্তার প্যাটার্ন বদলে যাবে। এক টুকরা কাগজ যেমন রোদে রাখলে কখনোই আগুন জ্বলে না কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের আলোক রশ্মি কাগজটাতে আগুন জ্বালাতে পারে, এ বইটিও আপনার জন্য ঠিক একই কাজটি করবে। এই বইটি শুধু একটি বই নয়, এটি একটি দিক নির্দেশনার প্যাকেজ, যা আপনার জীবনে আমূল পরিবর্তন আনবে এবং আপনি খুব সহজেই একজন ব্যক্তি স্বতন্ত্র মানুষে পরিণত হবেন। এই বইটি পড়ার আগে এত সহজে, এই সহজ ও জানা বিষয়গুলো কখনোই আপনি নিজেও এভাবে ভেবে দেখেননি।