| লেখক | দিদারুল ভূঁইয়া |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 159 |
| Cover Type | হার্ড কভার |
বইটি জেল-নির্ভর এক অসাধারণ স্মৃতিকথা । এ ধরনের অন্যান্য স্মৃতিকথা থেকে এর পার্থক্যের জায়গাটি হলো,এখানে লেখক জেলজীবনকে যেন এক পর্যবেক্ষকের দৃষ্টি দিয়ে গভীরভাবে দেখেছেন. একজন অ্যাক্টিভিস্ট ও মানবিক রাষ্ট্র নির্মাণের সৈনিক হিসাবে তিনি জেলখানা,জেলখানার পরিবেশ এবং প্রতিদিনের জীবন ও যাপনকে দেখে-বুঝে-ভুগে তাঁরই ‘জেলতুতো ভাই’দের সাথে নিয়ে এটার মধ্যে যখন যা করণীয় তা করার সংগ্রাম করেছেন । শুধু তা-ই নয়,বর্তমান রাষ্ট্রব্যবস্থা বা বিশ্বব্যবস্থার একটা অনিবার্য প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে জেল আসলে কেমন হওয়া উচিত,সেই বিষয়টিও তিনি গভীরভাবে ভেবেছেন এবং সুনির্দিষ্ট প্রস্তাব আকারে হাজির করেছেন । তাই সর্বস্তরের নাগরিকের জন্য,বিশেষ করে যারা আজ ও আগামীতে একটা অধিকার ভিত্তিক মানবিক বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের সংগ্রাম করবেন,যারা মনে করবেন জেলখানাতেও একজন নাগরিকের ন্যূনতম অধিকার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে,তাদের জন্য এই বই একটা প্রয়োজনীয় পাঠ হবে নিঃসন্দেহে। -সম্পাদনা