| লেখক | আবদুস সুবহান ডালভি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 184 |
| Cover Type | হার্ড কভার |
তোমাকে বাগানের সেই ফুলেল সৌন্দর্যে আর সুবাসের জগতে ঘুরিয়ে আনতে আমাদের এই ভ্রমণ, চলো শুরু করি। বন্ধুরা, নিজেদের দিকে তাকাও, আসলে তোমরা কী? ভাবো এক বিশাল সুন্দর বাগানের কথা, যেখানে হাজারো ফুল, সৌন্দর্য আর সুবাসে ভরা। হঠাৎ সেই বাগানে এক কুকুর ঢুকে মল ত্যাগ করল। তুমি কি সেই বাগানে ঢুকে মল খুঁজবে? নিশ্চয়ই না! কিন্তু যদি কোনো শূকর আসে, সে কিছু দেখবে না, গন্ধ নেবে না; সে সোজা গিয়ে সেই মল খুঁজে বের করবে।’ যে মানুষ সর্বদা অন্যের ভুল খুঁজে বেড়ায়, তার দৃষ্টিভঙ্গি পশুর মতো। আমরা কারা, যে আল্লাহর দৃষ্টিতে কিংবা ইমানের দিক থেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কাউকে হেয় করি? আমরা কারা যে অন্যকে হেয় করি, যখন সে হয়তো ইমান ও তাকওয়ার মাপকাঠিতে আমাদেরও অনেক ওপরে? ‘আস্তাগফিরুল্লাহ’ এই শব্দটি যত সহজে জিভে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে সত্যিকার অর্থে যাচাই করতাম, তাহলে হয়তো আমরা নিজের গুনাহের হিসাবই মিলাতে পারতাম না।