Whatsapp: +8801567808596

  |  

Track Order

জুলাই ছত্রিশ

জুলাই ছত্রিশ

৳250
৳215
ছন্দ নিয়ে তাহমিনা নিশার পরীক্ষা-নিরীক্ষা এবং কবিতায় তার চিত্রকল্পের বহুমুখীতা নিঃসন্দেহে প্রশংসনীয়। চিত্রকল্প নির্মাণে তার দক্ষতা উল্লেখ করার মতো। তার কবিতাগুলো ছোট-ছোট গুচ্ছ চিত্রকল্পের সমন্বয়ে গঠিত। এদিক থেকে তাহ্মিনা নিশার কবিতাগুলো অন্য দশজন কবির কবিত
  লেখক   তাহমিনা নিশা
  প্রকাশনী

 প্রতিভা প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইতিহাস ও ঐতিহ্য
  Language   বাংলা
  Number of Pages   80
  Cover Type   হার্ড কভার

ছন্দ নিয়ে তাহমিনা নিশার পরীক্ষা-নিরীক্ষা এবং কবিতায় তার চিত্রকল্পের বহুমুখীতা নিঃসন্দেহে প্রশংসনীয়। চিত্রকল্প নির্মাণে তার দক্ষতা উল্লেখ করার মতো। তার কবিতাগুলো ছোট-ছোট গুচ্ছ চিত্রকল্পের সমন্বয়ে গঠিত। এদিক থেকে তাহ্মিনা নিশার কবিতাগুলো অন্য দশজন কবির কবিতা থেকে একটু স্বতন্ত্র। তাহ্মিনা নিশার কবিতাগুলো পড়লে মনে হয়, তিনি ছন্দ-প্রয়োগে বেশ সচেতন। এই ধরনের ছন্দ-সচেতনতা আজকাল কবিদের মধ্যে দেখা যায় না। তাহমিনা নিশার কবিতার আঙ্গিক ও গঠনেও ভিন্নতা দেখা যায়। শব্দ-ব্যবহারে তার পরিমিতিবোধ তার কবিতাগুলোকে আরো সমৃদ্ধ করেছে। তাঁর কবিতার বই ‘জুলাই ছত্রিশ’ পাঁচ মাত্রার মাত্রাবৃত্তের ছন্দে লেখা একটি কবিতার বই। খুব-সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম বই, যে-কবিতার বইটি শুধুমাত্র পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা সাহিত্যে এই ছন্দে খুব সামান্য পরিমাণ কবিতা লেখা হয়েছে। শুধুমাত্র পাঁচ-মাত্রার মাত্রাবৃত্তের কবিতা দিয়ে একটি বই করা সত্যিই সাহসিকতার দাবি করে। কবিতাগুলো বেশ মিষ্টি এবং উপভোগ্য।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।