Whatsapp: +8801567808596

  |  

Track Order

জুলাই অভ্যুত্থান ২০২৪: মানবাধিকার লঙ্ঘন ও গনমাধ্যমে হাসিনার পলায়ন

জুলাই অভ্যুত্থান ২০২৪: মানবাধিকার লঙ্ঘন ও গনমাধ্যমে হাসিনার পলায়ন

৳740
৳518
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন কী ঘটেছিল ২০২৪ সালের জুলাই আগস্টে? ফ্যাসিস্ট সরকারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা কতখানি তীব্র ছিল? কত মানুষ প্রাণ হারিয়েছে? কত মানুষ হয়েছে পঙ্গু? কোন কোন মন্ত্রী, রাজনীতিবিদ, পুলিশ,
  লেখক   আলফাজ আনাম
  প্রকাশনী

 প্রচ্ছদ প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  রাজনীতি বিষয়ক বই
  Language   : বাংলা
  Number of Pages   432
  Cover Type   হার্ড কভার

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন কী ঘটেছিল ২০২৪ সালের জুলাই আগস্টে? ফ্যাসিস্ট সরকারের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা কতখানি তীব্র ছিল? কত মানুষ প্রাণ হারিয়েছে? কত মানুষ হয়েছে পঙ্গু? কোন কোন মন্ত্রী, রাজনীতিবিদ, পুলিশ, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সরাসরি গণহত্যায় জড়িত ছিল? গণহত্যার বিচার কেমন হওয়া উচিৎ? নতুন বাংলাদেশ কীভাবে হাঁটতে পারে উত্তরণের পথে? জানতে হলে পড়ুন জতিসংঘের মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন সম্পূর্ণ বাংলায়। বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির রক্তাক্ত অধ্যায় চব্বিশের গণ-অভ্যুত্থানের অনবদ্য দলিল এই বইটি। প্রচ্ছদ প্রকাশন থেকে প্রকাশিত মূল্যবান এই রেফারেন্স বইটি সংগ্রহ করুন এবং ছড়িয়ে দিন মানুষের হাতে হাতে। আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার পতন ও পলায়ন শেখ হাসিনার দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে একটি সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত এই অভ্যুত্থানে মারা গেছে দেড় হাজারের বেশি নাগরিক। আহতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে। হাসিনা সরকারের ব্যাপক গণবিরোধী কর্মকাণ্ড জনমনে যে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল, তার প্রতিফলন ঘটেছে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে। ছাত্র-জনতার বাঁধভাঙা জোয়ারে ভেসে যায় শেখ হাসিনার সরকার। দ্রুত ক্ষমতা ছেড়ে তিনি ভারতে পালিয়ে যান। শেষ পর্যন্ত অবসান ঘটে শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরশাসনের। সরকারি চাকরির কোটাবিরোধী আন্দোলন যখন শেখ হাসিনা সরকার নির্মমভাবে দমনের চেষ্টা করেন, তখন থেকে এই আন্দোলন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে। নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, বিবিসি ও সিএনএন নিয়মিত এই আন্দোলনের খবর প্রচার শুরু করে। তবে ছত্রিশ দিনের আন্দোলনে দেড় দশকের নিষ্ঠুর একটি সরকারের পতনে ঘটবে, তা ছিল অবিশ্বাস্য। ফলে শেখ হাসিনার পতনের দিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের বিশ্লেষণ প্রকাশ হতে থাকে। বিদেশি গণমাধ্যমে প্রকাশ হওয়া এসব প্রতিবেদনে শেখ হাসিনার পতন ও পলায়নের আগের ও পরের নানা ঘটনা উঠে আসে। সেখানে শেখ হাসিনার দেড় দশকের শাসনের একটি চিত্রও অঙ্কিত হয়, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।