| লেখক | মুফতি ফরহাদ হুসাইন, হাফেজ মাওলানা ছগির আহমদ সজীব |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
❤️ দ্য পারফেক্ট ওয়াইফ পুরুষ পরিবারের কর্তা হলে নারী সেই পরিবারের প্রাণ। তাকে কেন্দ্র করেই ঘোরে সংসারের চাকা। তার উপরেই বর্তায় অনেক দায়িত্বের ভার। কিন্তু আজকের নারীরা এগুলো সম্পর্কে বেখবর। তারা জানে না আল্লাহ তাদের কী দায়িত্ব দিয়েছেন, তারা জানে না ইসলাম তাদের কোন মর্যাদায় অধিষ্ঠিত করেছে। “দ্যা পারফেক্ট ওয়াইফ” বইটি এসব বিষয় নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি আলোচনা করেছে স্বামীর মন জয় করার পদ্ধতি ও আদর্শ নারীর গুণাবলী। 💚 দ্য পারফেক্ট হাসব্যান্ড স্বামী হচ্ছেন একটি পরিবারের কর্তা। পরিবারের কর্তা হিসেবে কীভাবে তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করবেন, সেগুলো সম্পর্কে তার জেনে নেওয়া একান্ত কর্তব্য। কর্তা হিসেবে তার কেমন গুণাবলী থাকা উচিত, কোন কোন গুণ থাকলে সংসার হয়ে উঠবে আনন্দময়—এরকম বিভিন্ন বিষয় নিয়েই লেখা হয়েছে “দ্যা পারফেক্ট হাসব্যান্ড” বইটি। 💛 দ্য পারফেক্ট লাইফ ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্মে জীবন পরিচালনার জন্য প্রত্যেটি বিষয়েই অবগত করা হয়েছে। কিভাবে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করতে হবে সে বিষয়ে শিক্ষা দেয়া হয়েছে। এমনকি বয়স বাড়ার সাথে সাথে কখন কি করতে হবে, কিভাবে চলতে হবে, সে সমস্ত বিষয়ের ব্যপারেও ধারণা দেয়া হয়েছে। 🧡 দ্য কেয়ারিং কাপল বিয়ের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, কেমনভাবে আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করবো এবং কুরআন ও সুন্নাহর আলোকে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা দাম্পত্য জীবন কী করে যত্নশীল করে তোলা যায়, সে বিষয়ে এ বইটি সহায়ক ভূমিকা পালন করবে