| লেখক | Unknown brand |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
তবে প্রতিটি মুসলমানের জন্মের মুহূর্তে যেমন কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করতে হয় তেমনি অন্তিম মুহূর্ত থেকে শুরু করে গোসল, কাফন, দাফন, নামাযে জানাযা এমনকি সমাধিস্ত করা পর্যন্ত কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করাও আবশ্যক। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এ সকল বিধি-বিধান পালনে অনেক ক্ষেত্রেই মারাত্মক ভুল ও শরীয়ত বিবর্জিত ক্রিয়া-কর্মের অবতারণা করতে দেখা যায়। আর অধিকাংশ ক্ষেত্রে এর কারণ কাফন-দাফন ইত্যাতিতে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের অজ্ঞতা। ফলে মৃত ব্যক্তির জীবনের সর্বশেষ কৃত্যগুলো পরিশুদ্ধ না হয়ে অশুদ্ধ থেকে যায়। আর এটা আমাদের জন্য যারপরনেই আফসোসের বিষয়। তাই আমাদের আপনজন সহ আত্মীয়-পরিজনের বিদায় মুহূর্তের কৃত্যগুলো যেন কুরআন-হাদীস অনুযায়ী সহীহ-শুদ্ধভাবে পালিত হয়, সে সম্পর্কে অবগতি দানের জন্যেই অত্র পুস্তক রচনার প্রয়াস। আল্লাহ তা'আলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন। আমীন।