Whatsapp: +8801567808596

  |  

Track Order

قاموس الجيب (বিষয়ভিত্তিক পকেট অভিধান)

قاموس الجيب (বিষয়ভিত্তিক পকেট অভিধান)

৳50
ভাষা শেখার প্রথম ধাপ, শব্দভান্ডার মুখস্থ রাখা। যাতে মুখস্থ শব্দগুলো কাজে লাগিয়ে আরবি বাক্য অনুশীন করা, আরবি কথোপকথন ও আরবি লেখালিখির চর্চা করা যায়। আর ভাষাগত দক্ষতা অর্জন করতে প্রচুর শব্দ জানা অতীব জরুরি। এই প্রয়োজন পূরণ করতে পকেট অভিধানটি কার্যকর ভূমি
  লেখক   উস্তায আজিম উদ্দিন
  প্রকাশনী

 দারুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভাষা ও অভিধান
  Language   বাংলা
  Number of Pages   160
  Cover Type   Unknown Cover

ভাষা শেখার প্রথম ধাপ, শব্দভান্ডার মুখস্থ রাখা। যাতে মুখস্থ শব্দগুলো কাজে লাগিয়ে আরবি বাক্য অনুশীন করা, আরবি কথোপকথন ও আরবি লেখালিখির চর্চা করা যায়। আর ভাষাগত দক্ষতা অর্জন করতে প্রচুর শব্দ জানা অতীব জরুরি। এই প্রয়োজন পূরণ করতে পকেট অভিধানটি কার্যকর ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। এটিতে মোট ৪৬টি বিষয়ে ২৪০০+ বিষয়ভিত্তিক শব্দ একত্র করা হয়েছে, যা আরবি শেখার পথকে সুগম করবে। তুমি যদি প্রতিদিন ২০টি করে শব্দ মুখস্থ কর, তাহলে তোমার জন্য চার মাসের ভেতর এর সকল শব্দ মুখস্থ করা সম্ভব হবে। ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা; ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বনিতা; সকলেই আজ কমবেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। যার ফলে আমরা আমাদের অজান্তেই গুনাহে জারিয়াতে লিপ্ত। সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেওয়ার ফলে, আমরা মনেই করি না যে, আমাদের দ্বারা গুনাহ হচ্ছে এবং আমরা গুনাহে লিপ্ত। কারণ সেখানে এমন নানান অনাকাঙ্খিত কন্টেন্ট চোখের সামনে আসছে, যার দ্বারা আমরা আমাদের গুনাহের পাল্লা ভারি করে ফেলছি। এই অবস্থা থেকে বাঁচার সহজ উপায় হলো; নিজেকে নেক কাজে ব্যস্ত রাখা ও হাতের নাগালে ছোট ছোট উপকারী বই রাখা, যেগুলো হাঁটা-চলা, গাড়িতে যাত্রাকালে কিংবা অফিসের অবসর সময় পড়া যায়। এভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে এবং জীবন আরও সুন্দর ও পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।