| লেখক | ইরেংবাম চাওরেন, গাংমুমেই কামেই |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 144 |
| Cover Type | হার্ড কভার |
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ঘেরা রাজ্য মণিপুর। মূলধারার সংবাদমাধ্যমে আমরা কেবল সংঘাতের খণ্ডিত চিত্র দেখি, কিন্তু এর নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাসের দগদগে ঘা। ১৯৪৯ সালের এক বিতর্কিত চুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে গত সাত দশক ধরে যে বিরামহীন লড়াই চলছে, এই গ্রন্থটি তারই জীবন্ত দলিল। ‘কাংলেইপাক’ বইটি একটি ‘গেরিলা ম্যানুয়াল’। বইটির পাতায় পাতায় উঠে এসেছে- কীভাবে একটি স্বাধীন ও সুশৃঙ্খল রাজ্য দখলদারিত্বের শিকলে আটকা পড়ল। মেইতেই, নাগা ও কুকি-ত্রিমুখী জাতিগত সংঘাতের জটিল সমীকরণ। সিআরপিএফ কনভয়ে হামলা, নাইট অ্যাম্বুশ এবং হিট-অ্যান্ড-রান অপারেশনের রোমহর্ষক বিবরণ। অসম শক্তির বিরুদ্ধে কীভাবে গেরিলা যুদ্ধ পরিচালনা করতে হয়, তার তাত্ত্বিক ও প্রায়োগিক বিশ্লেষণ-যা খোদ একজন বিদ্রোহী নেতার কলম থেকে নিসৃত। এই অঞ্চলের অস্থিরতা বাংলাদেশের ভূ-রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যারা ‘সেভেন সিস্টার্স’-এর ভূ-রাজনীতি বুঝতে চান এবং জানতে চান প্রতিবেশী রাষ্ট্রের অন্দরমহলে জ্বলতে থাকা আগুনের প্রকৃত উৎস, তাদের জন্য এই বইটি পাঠ করা অপরিহার্য। প্রতিবেশীর ঘরে লাগা আগুনের আঁচ একদিন আপনার ঘরেও লাগতে পারে। তার আগেই পড়ুন সেভেন সিস্টার্স সিরিজের তৃতীয় এ বই।