| লেখক | আকবর চৌধুরী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
কাপলেট পড়ুন──●ঝরনা পেল সাগর–নদী, তুমি পেলে কাকেরেখেছি তোমাকে, পুকুর যেমনি বৃষ্টি রাখে●ঘাই মারি তোমাতে, তুমি অন্য কারো জালেজীবন নেই জীবনে, ভাসছে ভিন্ন দুটি খালে●কী যন্ত্রণা আমার মানসে, সেও গেছে ভুলেনদী সাগরে, আমি ভবঘুরে, মৌমাছি ফুলে●আসতে হয়, এত বিমুখতার মাঝেও আসিএকদিন সেও আসবে, আজ যেই সন্ন্যাসী●সব মায়া কি ছাড়া যায়? যতই ছাড়তে চায়ডাল ছেড়ে একলা পাখি কত দূরেইবা যায়●অন্ধ হই তোমার সামনে, দেখি হৃদয় খুলেঅনুভবে যার বসবাস, কেমনে তারে ভুলে●কত কলি আসে-যায়, কত ফুল-পাতা ঝরেগাছ তবু দাঁড়িয়ে থাকে কীসের আশা করে