Whatsapp: +8801567808596

  |  

Track Order

কারগিয়েল সাহেবের কবর

কারগিয়েল সাহেবের কবর

৳300
৳259
প্রায় পাঁচ দশক আগে এক ভৌতিক ছবির শুটিং করতে গিয়ে পুরো ছবির ইউনিট শুটিং স্পট থেকে পালিয়ে এসেছিল। কী ঘটেছিল সেখানে? কেনই-বা সেই ছবির কথা কেউ উল্লেখ করতে চায় না এখন? দুই সিনে-সাংবাদিক অর্ণব আর আবিদ অনুসন্ধানে নেমে নিজেরাই জড়িয়ে গেল রহস্যের জালে। অখ্যাত তরুণ
  লেখক   নিলয় নন্দী
  প্রকাশনী

 কথাপ্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   বাংলা
  Number of Pages   120
  Cover Type   হার্ড কভার

প্রায় পাঁচ দশক আগে এক ভৌতিক ছবির শুটিং করতে গিয়ে পুরো ছবির ইউনিট শুটিং স্পট থেকে পালিয়ে এসেছিল। কী ঘটেছিল সেখানে? কেনই-বা সেই ছবির কথা কেউ উল্লেখ করতে চায় না এখন? দুই সিনে-সাংবাদিক অর্ণব আর আবিদ অনুসন্ধানে নেমে নিজেরাই জড়িয়ে গেল রহস্যের জালে। অখ্যাত তরুণ সাহিত্যিক বিনয় ঘোষের কাছে ফোন করলেন শিল্পপতি আবুল কাশেম আলীর ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন সাহেব। খুব জরুরি কাজ আছে, আগামীকাল অবশ্যই অফিসে এসে দেখা করতে হবে। বিনয় বুঝে উঠতে পারল না তার সাথে কাশেম আলী সাহেবের কী কাজ থাকতে পারে! কিছু না বুঝেই সে এক অন্ধকার ফাঁদে পা দিয়ে বসল। ১৯২৭ সালের ঢাকা শহর। বুড়িগঙ্গার বাতাস গায়ে এসে লাগতেই ঘুম ভাঙল ইমাম হোসেনের। আজ সন্ধেটা অন্য সব দিনের মতো নয়। কোথায় যেন লুকিয়ে আছে অচেনা অন্ধকার। বন্ধু বিপিনের খোঁজে সে পল্টনে তাদের বাড়িতে যায়। কী যেন অনুষ্ঠান চলছে এই বাড়িতে। বাড়ির সিঁড়িতে বসে বিপিন তার বন্ধুকে শোনায় একশ বছর আগের চেপে রাখা এক ইতিহাসের গল্প। কিন্তু এই গল্পে ইমামের ভূমিকা কী? এই সংগ্রহের আটটি গল্পই ব্যাপ্তি, আঙ্গিক ও বিষয়বস্তুতে একটি অপরটি থেকে আলাদা। বাংলা কিশোরসাহিত্যের অতিপ্রাকৃত ধারায় নিলয় নন্দীর নাম ক্রমেই বিশিষ্ট হয়ে উঠছে। কারগিয়েল সাহেবের কবর নিঃসন্দেহে এই ধারায় এক ভিন্ন মাত্রার সংযোজন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।