Whatsapp: +8801567808596

  |  

Track Order

খাওয়ার আদব

খাওয়ার আদব

৳160
৳95
"খাওয়ার আদব" বইয়ের সংক্ষিপ্ত কথা: মাটিতে বসে থাওয়ার সুন্নত হওয়ার জন্য একটি শর্ত মাটিতে বসে খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী এবং অধিক সওয়াব লাভের উপায় ও সর্বোত্তম । এটা তখন, যখন এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা না হয় । অথাৎ একে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ বা হাসি ঠাট্ট
  লেখক   মুহাম্মদ নিজাম উদ্দীন বকসী
  প্রকাশনী

 আকিক পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   80
  Cover Type   হার্ড কভার

"খাওয়ার আদব" বইয়ের সংক্ষিপ্ত কথা: মাটিতে বসে থাওয়ার সুন্নত হওয়ার জন্য একটি শর্ত মাটিতে বসে খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী এবং অধিক সওয়াব লাভের উপায় ও সর্বোত্তম । এটা তখন, যখন এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা না হয় । অথাৎ একে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ বা হাসি ঠাট্টা করা না হয় । সুতরাং যদি কোথাও এমন আশংকা দেখা দেয় যে, নীচে বসে খেলে লোকেরা তা নিয়ে হাসি-ঠাট্টা করবে, তখন বসে খাওয়ার ব্যাপারে পীড়াপীড়ি করাও দুরস্ত হবে না । আব্বাজান একবার ছবক পড়াবার সময় আমাদেরকে তার একটি ঘটনা এভাবে শুনিয়েছেন যে, একবার আমি ও আমার কতিপয় সঙ্গী-সাথী দেওবন্দ থেকে দিল্লি গিয়েছিলাম । দিল্লি পৌঁছলে খানা খাওয়ার প্রয়োজন দেখা দেয় । যেহেতু খাওয়ার আর কোন ব্যবস্থা ছিল না, তাই আমরা সবাই একটা হোটেলে ঢুকে পড়লাম । এ তো সবারই জানা যে, হোটেলে চেয়ার-টেবিলে খাওয়ার ব্যবস্থা হয় । এই কারণে আমাদের দু’জন সাথী বললেন, আমরা চেয়ার-টেবিলে বসে খাব না । কেননা, মাটিতে বসে খাওয়া সুন্নত । যাই হোক, তারা হোটেলের ভেতরেই মাটিতে রুমাল বিছিয়ে বয়দের মাধ্যমে খানা এনে খাওয়ার ইচ্ছা প্রকাশ করল । আব্বাজান (রহঃ) বলেন, আমি তাদের নিষেধ করলাম; কিন্তু তারা বলল, চেয়ার-টেবিলে বসে আমরা কেন খাব, যেখানে মাটিতে বসে খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী । সুতরাং ভয়ই বা কিসের, লজ্জাই বা কেন করব । আব্বাজান বলেন, লজ্জা বা ভয়ের বিষয় নয়; বরং আসল কথা হলো, যখন তোমরা এভাবে নিজেদের রুমাল বিছিয়ে বসবে, তখন মানুষের সামনে এই সুন্নতকে মজাকের বস্তুতে পরিণত করবে; এভাবে মানুষ এই সুন্নতের প্রতি অবজ্ঞা করার দায়ে পড়বে । আর সুন্নতের প্রতি অবজ্ঞা প্রদর্শন শুধু গোনাহই নয়; বরং কোন কোন সময়ে তা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয় । আল্লাহ তা’আলা আমাদেরকে রক্ষা করুন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।