| লেখক | গোলাম মাওলা নঈম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 320 |
| Cover Type | পেপার ব্যাক |
“খোঁজ ওয়েস্টার্ন সিরিজ” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ স্ত্রী-পুত্র হারিয়ে পশ্চিমে চলে এসেছে অ্যাশলে ক্রুডার। মরতে এসেছে। সঙ্গে আছে ছেলেবেলায় উপহার হিসাবে। পাওয়া দুর্লভ ও অভিনব থম্পসন রাইফেল। বুনাে পশ্চিমে এসে অসহায় বােধ করছে নিপাট ভদ্রলােক ও কেম্বিজের অধ্যাপক বিদ্বান ক্রুডার। একদল ফার শিকারীর সঙ্গে ভিড়ে গেল সে,এগিয়ে চলল অচেনা ও বিপদসঙ্কুল পথে। চারপাশে গিজগিজ করছে হিংস্র ও রক্তপিপাসু ইণ্ডিয়ান,মরণ ছােবল হানতে মওকা খুঁজছে। পিছু লেগেছে মেক্সিকান সেনাবাহিনী। প্রাণ বাঁচানাে দায় হয়ে পড়ল পশ্চিমে অনভিজ্ঞ ও আনাড়ি ক্রুডারের। আচমকা দেখা পেয়ে গেল সুন্দরী এক যুবতীর। দুশাে বছরের পুরানাে গুপ্তধন খুঁজছে মেয়েটা,উটকো যন্ত্রণা হিসাবে হাজির হয়েছে ওর ধড়িবাজ চাচা! জীবন বাঁচানাের তাগিদে শুরু হলাে প্রাণপণ লড়াই। এবার ক্রুডার আবিষ্কার করতে পারল আসলে কতটা সাহসী সে…