| লেখক | জি এইচ হাবীব |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 95 |
| Cover Type | Unknown Cover |
রহস্য বা গোয়েন্দা কাহিনী পছন্দ করেন না এমন পাঠক সারা দুনিয়ায় বেশ বিরল। এমন কি, বার্ট্রান্ড রাসেলও এ-ধরনের লেখার ভক্ত ছিলেন বলে জানা যায়। বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার দীর্ঘ এবং বিচিত্র ইতিহাস রয়েছে। সেসব লেখার বেশ কিছু বিদেশী কাহিনীর অনুবাদ; সেই সঙ্গে সেসবের রূপান্তর বা ‘অ্যাডাপ্টেশন’ ও তথাকথিত ‘মৌলিক’-ও বটে। বাংলাদেশে বিদেশী কাহিনী অবলম্বনে চমৎকার সব গল্প উপন্যাস প্রকাশের ক্ষেত্রে ‘সেবা প্রকাশনী’ একটি অবিস্মরণীয় নাম। আলাদাভাবে বই হিসেবে তো অবশ্যই, সেই সঙ্গে তাদের মাসিক রহস্য পত্রিকা-য় বেশ কয়েক দশক ধরে নানান ধরনের রচনার পাশাপাশি অসাধারণ সব রহস্য ও গোয়েন্দা কাহিনী প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকাতে ১৯৮৭ থেকে ১৯৯০ কাল পরিসরে বের হয়েছিল খুনখারাপি-র গল্পগুলো, যেগুলো বিদেশী নানান কাহিনী থেকে রূপান্তরিত। ‘খুনে পরিবার’-এ আছে ফারিংটন নামে এমন এক পরিবারের গল্প যারা খুন বা হত্যাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে প্রায়। ‘বদলা’-তে রয়েছে এক অদ্ভুত প্রতিশোধের কাহিনী। আর ‘জেগে তাই তো ভাবি’-তে পাঠক দেখা পাবেন এক আশ্চর্য খুনীর ও তার অভাবনীয় পরিণতির।