Whatsapp: +8801567808596

  |  

Track Order

খুশবন্তনামা : জীবন থেকে যা শিখেছি

খুশবন্তনামা : জীবন থেকে যা শিখেছি

৳200
৳150
খুশবন্ত সিং (১৯১৫-২০১৪) ভারতের সেরা লেখক খুশবন্ত সিং ১৯১৫ সালে ভারত বিভাগ-পূর্ব পাঞ্জাবের হাদালিতে জন্মগ্রহণ করেন, যা এখন পাকিস্তানের অংশ। ইংল্যান্ডে পড়াশোনা করে আইনজীবী হিসেবে লাহোর হাইকোর্টে কয়েক বছর প্র্যাকটিস করেন এবং দেশভাগের পর ভারতের পররাষ্ট্র মন্ত
  লেখক   খুশবন্ত সিং
  প্রকাশনী

 ঐতিহ্য

  সংস্করণ   May 22, 2026
  catagory  জীবনী ,  স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
  Language   বাংলা
  Number of Pages   104
  Cover Type   হার্ড কভার

খুশবন্ত সিং (১৯১৫-২০১৪) ভারতের সেরা লেখক খুশবন্ত সিং ১৯১৫ সালে ভারত বিভাগ-পূর্ব পাঞ্জাবের হাদালিতে জন্মগ্রহণ করেন, যা এখন পাকিস্তানের অংশ। ইংল্যান্ডে পড়াশোনা করে আইনজীবী হিসেবে লাহোর হাইকোর্টে কয়েক বছর প্র্যাকটিস করেন এবং দেশভাগের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়ে বেশ কবছর কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এরপর সাংবাদিকতায় যোগ দিয়ে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন। ‘যোজনা’ নামে একটি দৈনিকের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। সাপ্তাহিক ‘ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’র সম্পাদক, ‘ন্যাশনাল হেরাল্ড’-এর প্রধান সম্পাদক, ‘হিন্দুস্থান টাইমস’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের সকল প্রধান দৈনিকে তাঁর সিন্ডিকেটেড কলাম প্রকাশিত হয়েছে কয়েক দশক পর্যন্ত। খুশবন্ত সিংয়ের গ্রন্থসংখ্যা ৮০টির অধিক। এগুলোর মধ্যে ‘ট্রেন টু পাকিস্তান’, ‘দিল্লি’, ‘আই শ্যাল নট দ্য নাইটিঙ্গেল’, আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস। ইতিহাসের ওপর তাঁর গ্রন্থ ‘দ্য হিস্টরি অব দ্য শিখস’, ‘মহারাজা রণজিৎ সিং’, তাঁর আত্মজীবনী ‘ট্রুথ, লাভ অ্যান্ড আ লিটল ম্যালিস’ অত্যন্ত পাঠকপ্রিয়। তিনি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৭৪ সালে তিনি রাষ্ট্রীয় পদক ‘পদ্মভূষণ’ লাভ করেন, যা ১৯৮৪ সালের অমৃতসরে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে সেনাবাহিনীর হামলার প্রতিবাদে ফিরিয়ে দেন। ২০০৭ সালে তিনি সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘পদ্ম বিভূষণ’ লাভ করেন। ২০১৪ সালের ২০ মার্চ তিনি ৯৯ বছর বয়সে পরলোকগমন করেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।