Whatsapp: +8801567808596

  |  

Track Order

খুতবাতুল হারাম

খুতবাতুল হারাম

৳50
৳47.5
হজ্জ এমন একটি আমল, যা আল্লাহ পাকের প্রতি মহব্বতের আবেগময় প্রকাশ। ভালোবাসার পাত্রকে দেখে তৃপ্তিবোধ হয়। আল্লাহকে দেখার উপায় নেই। তাই তাঁর ঘরকে দেখে কিছুটা প্রাণ জুড়ায়। মনিব হিসেবে আল্লাহর কাছে ঘোরাফেরা করার জন্যে মন চায়। এরই বদলে আল্লাহর ঘর তাওয়াফ করে ভালোব
  লেখক   সাইয়েদ আবুল আলা মওদূদী (রহ)
  প্রকাশনী

 বিন্দু প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   44
  Cover Type   Unknown Cover

হজ্জ এমন একটি আমল, যা আল্লাহ পাকের প্রতি মহব্বতের আবেগময় প্রকাশ। ভালোবাসার পাত্রকে দেখে তৃপ্তিবোধ হয়। আল্লাহকে দেখার উপায় নেই। তাই তাঁর ঘরকে দেখে কিছুটা প্রাণ জুড়ায়। মনিব হিসেবে আল্লাহর কাছে ঘোরাফেরা করার জন্যে মন চায়। এরই বদলে আল্লাহর ঘর তাওয়াফ করে ভালোবাসার স্বাদ পাওয়া যায়। প্রভূর দরবারে ধর্ণা দিতে ইচ্ছে হয়। সে ইচ্ছে পূরণের জন্যেই কা’বা ঘরের দরজার চৌকাঠ (মুলতাজিম) আঁকড়ে ধরে ফরিয়াদ জানাবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যে শ্রদ্ধার পাত্র, তার হাতে বা কপালে চুমু খেয়ে ভক্তি প্রদর্শন করা হয়। হাজরে আসওয়াদে চুমু খেয়ে সে আবেগ প্রকাশের সুযোগ দেয়া হয়েছে। কাফনের কাপড়ের মতো সেলাই বিহীন দুটুকরা কাপড় পরে খালি মাথায় ‘লাব্বায়েক’ ‘লাব্বায়েক’ বলে মক্কা-মিনা-আরাফাত-মুজদালিফা-মিনা-মক্কায় পাগলপারা প্রেমিকের মতো ঘুরে বেড়ানোর মধ্যে আবেগের যে বন্যা মনে বয়ে যায়, তা ভাষায় প্রকাশ করার সাধ্য কার? এভাবে খেয়াল করলে দেখা যায় যে, হজ্জের যাবতীয় কাজের মধ্যে আল্লাহর প্রতি মুমিনের প্রাণঢালা ভালোবাসাই আবেগময় রূপে প্রকাশ পায়। এ আবেগে যে পরিমাণে প্লাবন সৃষ্টি হয়, সে পরিমাণেই হজ্জের স্বাদ পাওয়া যায়। সে স্বাদে যে তৃপ্তি ও প্রশান্তি, তা অনুভূতিরই বিষয়, তা একজনের পক্ষে আরেকজনকে বুঝিয়ে বলা অসম্ভব। আমাদের দেশ থেকে যারা বহু টাকা পয়সা খরচ করে, দুনিয়ার দায়দায়িত্ব ত্যাগ করে, বহু মূল্যবান সময় ব্যয় করে, হজ্জের সময়কার যাবতীয় কষ্ট সহ্য করে হজ্জ করেন, তারা হজ্জের পুরা মজা যাতে পান এবং তাদের জীবনে হজ্জের মহান উদ্দেশ্য যাতে সফল হয়, আমি অন্তর দিয়ে তা কামনা করি। এ কারণেই তাঁদেরকে হজ্জের আগেই দুটো বই পড়ার জন্যে আন্তরিক পরামর্শ দিচ্ছি। এ বই দুটো পড়লে তারা হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন যে, হজ্জের মজা কোথায়। ১. হজ্জের হাকীকত, ২. খুতবাতুল হারাম।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।