| লেখক | ড্যানিয়েল ডেফো, রবার্ট লুই স্টিভেনসন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 384 |
| Cover Type | পেপার ব্যাক |
রবিনসন ক্রুসো ঝড়ে ডুবে গেলো একটা জাহাজ। কোনোভাবে বেঁচে গেলো রবিনসন ক্রুসো। কীভাবে যেন এক দ্বীপে ভেসে আসে সে। একা ওই নির্জন দ্বীপে বাঁচবে কেমন করে রবিনসন? আচমকা দেখা মিললো আরেকটি মানুষের। প্রকৃতির কোলে, দেশ থেকে দূরে, সব আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই বেঁচে রইলো রবিনসন ক্রুসো। ৩৫ বছর। কিন্তু কীভাবে? প্রতিটি পাতায় ইলাসট্রেশন, নানান ছবি সহযোগে ছোটদের জন্য ‘কিবু শিশুতোষ ক্লাসিক সিরিজ’-এর অসাধারণ বই। রবিন হুড প্রায় সাতশো বছর আগে ইংল্যান্ডের শেরউড জঙ্গলে থাকতো রবিন হুড নামে এক ডাকাত। নটিংহ্যাম শহরের দুষ্ট শেরিফ রবিন হুডের ওপর মোটেও খুশি ছিলেন না। কিন্তু নটিংহ্যামের মানুষ তাকে খুব ভালোবাসতো। প্রজারা শেরিফের লোভ আর শোষণে পেরেশান। তাদের বাঁচানোর জন্য একমাত্র আছে রবিন হুড। সে ডাকাত, কিন্তু গরিবের বন্ধু, অত্যাচারীর শত্রু… প্রতিটি পাতায় ইলাসট্রেশন, নানান ছবি সহযোগে ছোটদের জন্য ‘কিবু শিশুতোষ ক্লাসিক সিরিজ’-এর অসাধারণ বই। আ ক্রিসমাস ক্যারল লোকটা ধনী, কিন্তু খুব কৃপণ! কাউকে একটা পয়সা সাহায্য করে না। শুধু তাই না, ক্রিসমাসের ছুটিতে কর্মচারী, আত্মীয়-স্বজনের সঙ্গেও ভালো ব্যবহার করে না। ক্রিসমাসের আগের রাতেই তার সামনে এলো মৃত বন্ধুর আত্মাসহ আরো তিন আত্মা। নিজের অতীত, বর্তমান, ভবিষ্যত ঘুরে এলো সে ওই আত্মাদের হাত ধরে। এরপরও কি লোকটা পাল্টাবে না? কী ঘটলো শেষে? প্রতিটি পাতায় ইলাসট্রেশন, একাধিক ছবি সহযোগে ছোটদের জন্য ‘কিবু শিশুতোষ ক্লাসিক সিরিজ’-এর অসাধারণ বই। গালিভার’স ট্রাভেলস নাবিক গালিভার জাহাজ নিয়ে বেরিয়েছিলো সৌভাগ্যের খোঁজে। কিন্তু জাহাজডুবির ফলে সে পৌঁছালো লিলিপুটদের দেশে। গালিভারের আঙুলের সমান একেকটা লোক আর অদ্ভুত সব আইন-কানুন সে দেশে। দেখতে দৈত্যাকার গালিভারও হয়ে উঠলো তাদেরই অংশ। শত্রু যেমন পেলো, বন্ধুও। কিন্তু শেষ পর্যন্ত গালিভার কি ফিরতে পারবে নিজ দেশে? প্রতিটি পাতায় ইলাসট্রেশন, একাধিক ছবি সহযোগে ছোটদের জন্য ‘কিবু শিশুতোষ ক্লাসিক সিরিজ’-এর অসাধারণ বই। ট্রেজার আইল্যান্ড ছোট্ট জিম দূর কোনো দ্বীপে লুকিয়ে রাখা গুপ্তধনের ম্যাপ খুঁজে পায়। ম্যাপ দেখেই সিদ্ধান্ত নেয় এ আইল্যান্ড সে খুঁজে বের করবেই। যাত্রাপথে তার নৌকায় বিদ্রোহ করে নাবিকরা। জিম জীবন বাঁচাতে ধূর্ত জলদস্যু লং জন সিলভারের সাহায্য নেয়। বিনিময়ে গুপ্তধনের ভাগ দেওয়ার প্রস্তাব দেয়। শুরু হয় এক রোমহর্ষক অ্যাডভেঞ্চার। তারা কি খুঁজে পায় দ্বীপটি? হেইডি মা-বাবা হারিয়ে হেইডির জায়গা হয় আল্পস পর্বতের কাছে দাদু-বাড়িতে। আল্পসের সুন্দর প্রকৃতির মাঝে হাসি-খুশি হেইডি যেন এক মিষ্টি প্রজাপতি। বদমেজাজি দাদুর মেজাজও পালটে যায়। হেইডির সুন্দর জীবন রাঙায় পিটার ও তার পরিবার। একদিন তাকে শহরে নিয়ে যায় তার খালা। এক বড়লোকের বাসায় কাজে দেয়। সেখানে হেইডির বন্ধুত্ব হয় ক্লারার সাথে। পাহাড়ের কোলে বেড়ে ওঠা হেইডির কি ভালো লাগবে এ শহর? কী হলো শেষে? প্রতিটি পাতায় ইলাসট্রেশন, একাধিক ছবি সহযোগে ছোটদের জন্য ‘কিবু শিশুতোষ ক্লাসিক সিরিজ’-এর অসাধারণ বই।