| লেখক | শামসুদ্দীন নওয়াব |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 170 |
| Cover Type | পেপার ব্যাক |
“কিশোর থ্রিলার তিন গোয়েন্দা ভলিউম ১৪০” এর শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ গ্রেমলিন: বদলী সেক্রেটারি আসার পর থেকে একে-একে বিগড়ে যেতে লাগল গ্রীন হিলস স্কুলের যন্ত্রপাতি। মহিলা কি গ্রেমলিন? দুষ্ট্র প্রাণীটার সঙ্গে তাঁর অদ্ভুত মিল। বিপদের গন্ধ পেল তিন গােয়েন্দা। ঘড়ি-রহস্য: জ্যাক নানার সঙ্গে গােল্ডউইন বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যােগ দিয়েছে তিন গােয়েন্দা। ভুতুড়ে ক্লক টাওয়ার। মাঝরাতে রহস্যময় আলাে। অচেনা পদচিহ্ন। গুপ্তধনের সঙ্কেত। তদন্তে জড়িয়ে পড়তে আর কী চাই ছেলেদের? মেঘ ড্রাগন: মার্লিন বিষন্নতায় ভুগছে। তার জন্য কিশাের আর জিনার কাছে সাহায্য চাইল মরগ্যান। প্রাচীন জাপানে যেতে হবে ওদের। খুঁজে বের করতে হবে সুখের উপায়। সঙ্গে আছে এক গাইড বই আর এক জাদুদণ্ড-সেটা ব্যবহারের আবার তিনটে বিশেষ নিয়ম রয়েছে। মিশন সম্পূর্ণ করতে এ দুটোই কি যথেষ্ট? দেখাই যাক না।