| লেখক | শামসুদ্দীন নওয়াব |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 216 |
| Cover Type | পেপার ব্যাক |
ক্যামেলটের জাদুকর: নতুন লাইব্রেরি সহকারী মিস্টার মার্লি আসলে কে? রাজা আর্থারের সেই বিখ্যাত জাদুকর মার্লিনের সঙ্গে তার চেহারার এত মিল কেন? বিশাল মাছের ট্যাঙ্কের ওটা কি সত্যিই গােল্ডফিশ,নাকি…? এসব প্রশ্নের জবাব পেতে চাইল তিন গােয়েন্দা। কয়েন-রহস্য: শেলী আন্টির সঙ্গে টিম্বারউলফ লেকে ক্যানু ট্রিপে বেরিয়েছে তিন গােয়েন্দা। জঙ্গলে প্রকাণ্ড এক পাথরের গায়ে লেখা রহস্যময় এক ধাধা আবিষ্কার করল ওরা। ধাধাটার সঙ্গে কি বছর খানেক আগে চুরি যাওয়া দুষ্প্রাপ্য কয়েনগুলাের কোন যােগসূত্র আছে? সতর্কবার্তা উপেক্ষা করে তদন্ত শুরু করল তিন গােয়েন্দা। মৃত্যুকূপ: গণ্ডগােল বেধেছে হিরু চাচার সােনার খনিতে। সরেজমিনে তদন্ত করতে কিশােরকে নিয়ে প্লেনে করে রওনা দিল সে। শুরু হলাে পদে-পদে বিপদ। স্বর্ণখনির ভিতরে দস্যুদলের মুখােমুখি হলাে চাচা-ভাতিজা। ডাকাতদের টেক্কা দিয়ে,রুদ্ধশ্বাস অভিযান শেষে,জলদস্যুর বহুমূল্য মুকুটটা কি উদ্ধার করতে পারল ওরা?