| লেখক | শামসুদ্দীন নওয়াব |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 30, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | পেপার ব্যাক |
“কিশোর থ্রিলার তিন গোয়েন্দা ভলিউম ১৪১/২” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ডাইনােসরের হাড় : জাদুঘরে গেছে তিন গােয়েন্দা। ই কিশাের আবিষ্কার করল প্রাগৈতিহাসিক ডাইনােসর সিলােফিসিসের তিনটে হাড় খােয়া গেছে। কর্তৃপক্ষকে জানাল ওরা। তারা বিশ্বাস করল না। অগত্যা তদন্তে নামতে বাধ্য হলাে তিন গােয়েন্দা। কার্নিভাল : মার্লিনের নির্দেশে জাদুর ট্রী-হাউসে চেপে প্রাচীন ভেনিসে গেল কিশাের আর জিনা। এবারের মিশন; লেগুনের গ্র্যাণ্ড লেডিকে রক্ষা করা। কিন্তু এজন্য দরকার সাগরের শাসকের সাহায্য। ঘটনাচক্রে,কারাগারে বন্দি হলাে কিশাের আর জিনা। অন্যকে উদ্ধার করবে কি,আগে নিজেরা বাঁচুক তাে! জলদানবী : রাশেদ পাশার সঙ্গে পাহাড়ী এলাকায় বেড়াতে গেছে তিন গােয়েন্দা। জানতে পারল ওখানকার হ্রদে জলদানবী বাস করে। সন্দেহ হলাে ওদের। কেউ কি লুসিল লজ-এর অতিথিদের তাড়াতে চাইছে? ভয় দেখিয়ে বন্ধ করে দিতে চাইছে শ্যারনের ব্যবসা? এক পর্যায়ে বেলাভূমিতে ওরা আবিষ্কার করল বিশাল এক সারি। পদচিহ্ন। ওগুলাে কি জলদানবীর পায়ের ছাপ? নতুন রহস্যে জড়িয়ে গেল তিন গােয়েন্দা।