| লেখক | Unknown brand |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন বা জীবনব্যবস্থা। তাই, ইসলামে জীবনের ছোটবড় সকল ক্ষেত্রে করণীয়-বর্জনীয় ও যাবতীয় প্রয়োজনীয় দিকনির্দেশনা সন্নিবেশিত আছে। এই সকল দিকনির্দেশনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায় ফিকহ শিক্ষার মাধ্যমে। ইসলামে ফিকহের উদ্দেশ্য মানবকল্যাণ এবং এই ইলমে ফিকহের প্রয়োগ ও ব্যবহার ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিস্তৃত। তাহারাত, সালাত, সিয়াম, হজ, যাকাত, বেচাকেনা ইত্যাদি নানা বিষয়ক ফিকহের ইলম অর্জন করা একজন মুসলিমের জন্য অবশ্য কর্তব্য। ইসলামিক অনলাইন মাদ্রাসা কর্তৃক প্রকাশিত কিতাবুল ফিকহ তাই নানবিধ ফিকহী বিষয়ে আলোকপাত করে এবং প্রাঞ্জল ভাষায় এসকল বিষয় বর্ণনা ও ব্যাখ্যা করে। আশা করা যায়, এই বইটি একজন মুসলিমের জীবন চলার পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।