| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
পরকালের ফিকির الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ: أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ : بَلْ تُؤْثِرُونَ الْحَيُوةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَابْقَى امَنْتُ بِاللَّهِ صَدَقَ اللهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সম্মানিত ভাই ও বন্ধুগণ! আমি আপনাদের সামনে সূরায়ে আলার একটি ছোট আয়াত তেলাওয়াত করেছি। আর কুরআনে কারীমের বিস্ময়কর মুজেযা হলো,তার যে কোনো ছোট থেকে ছোট আয়াতও এত অর্থবোধক যে,যদি তার গভীরে প্রবেশ করা হয় এবং তা নিয়ে চিন্তা ফিকির করা হয় তাহলে ওই একটি ছোট আয়াতই মানুষের সারা জীবনের দিকনির্দেশক হয়ে যেতে পারে এবং হেদায়াতের উপায় হয়ে যেতে পারে। আল্লাহ তা’আলা বলেন- بَلْ تُؤْثِرُونَ الْحَيُوةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَ ابْقَى “বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। অথচ আখিরাত উত্তম ও স্থায়ী। “১ এই আয়াতে আল্লাহ তা’আলা আমাদের একটি বিরাট রোগের কথা আলোচনা করেছেন যে,তোমাদের ভেতর একটি বড় রোগ পাওয়া যায়। * সূরা আলা,আয়াত: ১৬-১৭