| লেখক | প্রবীর বিকাশ সরকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভ্রমণ |
| Language | বাংলা |
| Number of Pages | 221 |
| Cover Type | হার্ড কভার |
ভূ মি কা শৈশব এবং কৈশোরেই “কলিকাতা” বা “ক্যালকাটা” অথবা “কলকাতা” নামগুলোর সঙ্গে পরিচয়। কিন্তু কোনোদিন সেখানে যাওয়া হবে এমনটি কল্পনাও করিনি। দেশে থাকতে কলিকাতা, কলকাতা সম্পর্কে নানা গল্প শুনেছি, যেমন কলকাতা মহানগর বটে কিন্তু নোংরা, মশামাছি দিনরাত ভন ভন করছে, চরম দারিদ্র্য, রাস্তাঘাটে মানুষ মরে থাকলেও কেউ ফিরে তাকায় না ইত্যাদি। বলা বাহুল্য, বেশকিছু চলচ্চিত্রেও এইসব চালচিত্র দেখার সুযোগ হয়েছে। গল্প, উপন্যাস, আকাশবাণীর নাটক তো আছেই। যেকারণে আমার কলকাতা সম্পর্কে একটা অনীহা ছিল, আদৌ তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু কলকাতা যে ভারত উপমহাদেশের প্রথম আধুনিক নগর এবং বহুবছর ব্রিটিশ-ভারতের রাজধানী হিসেবে দেশে-বিদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল স্থান করে নিয়েছে এবং নগরটি বাঙালি জাতির সংস্কৃতির রাজধানীও বটে এই বিষয়ে আমি সচেতন ছিলাম। আধুনিক শিক্ষা, রাজনীতি, চিকিৎসা, সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান-প্রযুক্তি, স্থাপত্য, রাজপ্রাসাদ, ধর্মচর্চা, ফ্যাশন, চলচ্চিত্র, নাটক-থিয়েটার, গ্রন্থবাজার, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাবারে, বার, পতিতালয়, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্য– মোদ্দাকথা একটি আধুনিক মহানগরের অনস্বীকার্য উপদানসমূহ বলতে যা যা বোঝায় সবই কলকাতায় ব্রিটিশ আমলেই গড়ে উঠেছে, সেই তুলনায় পূর্ববাংলার ঢাকায় অনেক কিছুই গড়ে ওঠেনি। রাজধানী হিসেবে কলিকাতাই বরাবর প্রাধান্য পেয়েছে। প্রতিভাবিকাশের জন্য, প্রাচ্য-প্রতীচ্যের সংমিশ্রণে অভূতপূর্ব বাঙালি সংস্কৃতির স্বাদ গ্রহণের জন্য আজও নতুন প্রজন্মের বাঙালি, বিদেশি তরুণ প্রজন্ম এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সংস্কৃতিবিদ এবং গবেষকরা কলকাতার প্রতি আকৃষ্ট, কারণ তিনশত বছরের পুরনো এই মহানগরটির আলাদা একটি ভাবমূর্তি বিদ্যমান বহির্বিশ্বে। বলার অপেক্ষা রাখে না যে, এই আধুনিক মহানগরটির পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাপনের বহুবিধ পথপন্থা গড়ে তোলার পেছনে পূর্ববঙ্গের জমিদার, রাজা-মহারাজা, রানি-মহারানি এবং ধনী ব্যবসায়ীদের অবদান স্থানীয়দের চেয়ে ঢের-ঢের বেশি। ইতিহাস ঘাঁটলেই তা সহজে প্রমাণিত হবে। একদা ‘কলিকাতা’ বা ‘ক্যালকাটা’র জন্য খোদ ইংরেজরাই আত্মতুষ্টি লাভ করতেন। ইংরেজদের লন্ডন নগরীর পরেই স্থান ছিল কলিকাতার (The Second City of the British Empire) এবং ইংরেজ ও য়োরোপীয় অন্যান্য শ্বেতাঙ্গ বিদেশিরা বলতেন, প্রাসাদনগরী কলিকাতা (The City of Palaces)। কারণ রাজপথগুলো ছিল বিচিত্র হর্ম্যমালায় সুসজ্জিত, যা কিনা বিদেশি পর্যটকদেরকে বিস্মিত করত। সেইস