| লেখক | ম্যানুয়েল সুয়ারেজ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
কন্টেন্ট মার্কেটিং মাস্টারি যদি আপনি জানতে চান, কীভাবে কন্টেন্ট ব্যবহার করে মার্কেটিং করতে হয়; তাহলে কন্টেন্ট মার্কেটিং মাস্টারি বইটি; আপনার জন্যই! ৭০% মার্কেটার, প্রোঅ্যাক্টিভলি কন্টেন্ট মার্কেটিংয়ে ইনভেস্ট করে থাকে; কারণ কন্টেন্ট মার্কেটিং, অন্যান্য মার্কেটিং ম্যাথডের চেয়ে ৬২% বেশি কার্যকরী! ভেবে দেখুন, আপনার যেকোনো ব্যবসা বা ফ্রিল্যান্স ক্লায়েন্টের জন্য এমনভাবে কন্টেন্ট তৈরি করে পাবলিশ করছেন; যেটা সরাসরি আপনার ক্লায়েন্ট বা কাস্টোমারকে টার্গেট করছে এবং তাদের সমস্যার সমাধান করছে! কন্টেন্ট মার্কেটিং মাস্টারি বইটি থেকে শিখবেন, কিভাবে অডিয়েন্সের চাহিদা ও সমস্যাগুলোকে খুঁজে বের করতে হয়! মনে রাখার মতো কন্টেন্টে কী কী গুণ থাকে, কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করতে হয় এবং কোথায় সেই কন্টেন্ট পাবলিশ করলে আপনার কন্টেন্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে (… সাথে আরো অনেক কিছু!) এসইএমরাশের একটি তথ্যমতে, ৯১% মার্কেটার – কন্টেন্ট মার্কেটিং দিয়ে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন! নিঞ্জা পদ্ধতিতে মার্কেটিং ম্যাজিক সোশাল মিডিয়ায় বিজ্ঞাপনের পিছনে অঢেল টাকা খরচ করেও ফলোয়ার বাড়াতে না পারা উদ্যোক্তা আমাদের দেশে প্রচুর। ডিজিটাল মার্কেটারদের কাজের মধ্যে অন্যতম একটা কাজ হল গুগল জাতীয় সার্চ ইঞ্জিন এবং সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয়া। কিন্তু তাদের কাছে আপনি নিজের মন মত সার্ভিস কখনোই পাবেন না,কারণ তারা পেশাদার,আর কাজটাও তাদের না,আপনার নিজের। অথচ বহু মানুষ আবার কোনরকম বিজ্ঞাপন ছাড়াই প্রচুর ফলোয়ার পাচ্ছেন,পরবর্তীতে ফলোয়ারদের কাজে লাগে এমন কোন পণ্য বা সার্ভিস দিচ্ছেন। আবার সোশাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনগুলো অ্যালগরিদম,অর্থাৎ কোন কন্টেন্ট বেশি মানুষের কাছে নিয়ে যাবে,সেটা ঠিক করার যে গাণিতিক ফর্মুলা,তা প্রতিনিয়ত বদলাচ্ছে। তাহলে এত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আর কতদিন বদলাতে থাকবেন? এর চেয়ে কি ভালো হয় না যদি এমন কোন পদ্ধতি পাওয়া যেত,যাতে বারবার বদলাতে না হয়? এই বইটাতে কোটি কোটি ফলোয়ার আছে এমন কিছু মানুষের মার্কেটিং পদ্ধতি দেয়া আছে। পদ্ধতিগুলো কালোত্তীর্ণ। সময়ের পরীক্ষায়,মানে অর্থনৈতিক ধ্বস,সরকারী বা রাজনৈতিক ঝামেলা,ব্যক্তিগত সমস্যা – সব কিছু পাড়ি দিয়েও পদ্ধতিগুলো টিকে আছে।