Whatsapp: +8801567808596

  |  

Track Order

কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম

কোন আমলে কোন জান্নাত কোন কারণে কোন জাহান্নাম

৳200
৳120
মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে মহান আল্লাহ খিলাফতের মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। এ দায়িত্ব পালনের উপযোগী করার জন্য সার্বিক বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন কুরআনে। কুরআনী বিধান পালন তথা সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ দ্বারা সমাজে
  লেখক   মুফতী আমির হামজা
  প্রকাশনী

 আহসান পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   128
  Cover Type   পেপার ব্যাক

মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে মহান আল্লাহ খিলাফতের মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। এ দায়িত্ব পালনের উপযোগী করার জন্য সার্বিক বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন কুরআনে। কুরআনী বিধান পালন তথা সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধ দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এ পৃথিবী মানব সৃষ্টির উদ্দেশ্য পূরণের একমাত্র স্থান। মানুষের মৃত্যু পরবর্তী জীবনে অপেক্ষা করছে জান্নাত অথবা জাহান্নাম। নাজাত প্রাপ্তির সাধনা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রচেষ্টা মানব জাতিকে পৃথিবীতেই করতে হবে। জান্নাতের সুখ-শান্তি মানুষের ধারণা ও খেয়াল বহির্ভূত, তেমনি জাহান্নামের শাস্তিও মানব চিন্তা-চেতনা কল্পনাতীত । মহান আল্লাহ বলেন- “যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে । যতদিন আকাশমন্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। এটা নিরবিচ্ছিন্ন পুরস্কার” (সূরা হুদ-১০৮) অনাবিল তৃপ্তি চির শান্তিময়, অতুলনীয় আনন্দঘন শান্তিময় নিবাস হল জান্নাত। এমন চির শান্তিময় আবাস, যাতে রয়েছে দৈহিক-মানসিক, দোষ- ত্রুটিহীন আরাম আয়েশের সমাহার। দুনিয়ার জীবনে তাওহীদ, রিসালাত, আখিরাতকে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ প্রদর্শিত পথে জীবন পরিচালনা করলে জান্নাতের অধিকারী হওয়া সম্ভব । আর জাহান্নাম হলো কঠিন বিভীষিকাময়, অসহনীয় জ্বালা-যন্ত্রণার অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ কঠিন শাস্তির কারাগার। কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ ও পাপিষ্ঠ মানুষরাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মানব হৃদয়ে জান্নাত প্রাপ্তির আকাংখা ও জাহান্নাম থেকে চিরমুক্তির আশায় আলোচ্য গ্রন্থখানার অবতারণা । আশা করি বইটি পাঠে আমাদের জান্নাত প্রাপ্তির তীব্র আকাংখা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রত্যাশা জাগ্রত হবে ইনশা- আল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।