| লেখক | রাউফুন নাহার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | চিকিৎসা |
| Language | বাংলা |
| Number of Pages | 112 |
| Cover Type | Unknown Cover |
সৌহার্দ্য, সমানুভূতি, সহযোগিতা, মমতা- এই ধরনের মানবিক গুণগুলোই মানবপ্রজাতিকে টিকিয়ে রেখেছে যুগের পর যুগ। আমাদের হাজার বছরের উৎকর্ষের ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে এসব গুণচর্চার অমিয় দৃষ্টান্ত। ঠিক তেমনি ধ্বংসের ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে এসব গুণের ঘাটতি কিংবা চর্চার অক্ষমতা। যেসব মানবিক গুণ নিয়েই আমরা জন্মাই, ঠিক কী কারণে তা আমাদের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকে, কেন সেগুলো চর্চায় আমরা অক্ষম হয়ে পড়ি, কেন আমরা নিজের হতে পারি না, কেনই-বা আমরা পরস্পরের হতে পারি না; কীভাবে আবারও আমরা অবরুদ্ধ আবেগ ও মানবিক গুণগুলো পুনরুদ্ধার করে নিজের হতে পারি, পরস্পরের হতে পারি, সুখে-দুঃখে, বিপদে-আপদে নিজের ও পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারি- সেসব প্রশ্নোত্তর ও ব্যবহারিক প্রয়োগ নিয়েই এই বই। মনোবিজ্ঞানের কঠিন কঠিন অনেক বিষয়কে খুব সহজ করে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ে। ফলে এখানকার আলোচনা ও অনুশীলনগুলো মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতাকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি যেকোনো পাঠকই বইটি পড়ে সম্পৃক্ত বোধ করবে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবে।