Whatsapp: +8801567808596

  |  

Track Order

করোনাকালে বাংলাদেশ

করোনাকালে বাংলাদেশ

৳300
৳225
২০১৯ সালে করোনা ভাইরাস বা কোভিড ১৯ আবির্ভূত হবার পর ২০২০ সালে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই অজানা ভাইরাস নিয়ে বিশ্বে যে অচলাবস্থা, আতঙ্ক এবং জটিলতা দেখা দেয় তা অভূতপূর্ব। করোনাকাল, তার কারণ ও ফলাফলের ধরন বোঝার জন্য করোনাপূর্বকালের রাষ্ট্র সমাজ অর্থনীতি
  লেখক   আনু মুহাম্মদ
  প্রকাশনী

 সংহতি প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   হার্ড কভার

২০১৯ সালে করোনা ভাইরাস বা কোভিড ১৯ আবির্ভূত হবার পর ২০২০ সালে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই অজানা ভাইরাস নিয়ে বিশ্বে যে অচলাবস্থা, আতঙ্ক এবং জটিলতা দেখা দেয় তা অভূতপূর্ব। করোনাকাল, তার কারণ ও ফলাফলের ধরন বোঝার জন্য করোনাপূর্বকালের রাষ্ট্র সমাজ অর্থনীতি অনুসন্ধান দরকার। দরকার সমাজের বিভিন্ন অংশের মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থান ও রাষ্ট্রনীতি বোঝা। এই কারণে এই গ্রন্থ দুইভাগে সাজানো হয়েছে। প্রথম ভাগে করোনার আগে বাংলাদেশের উন্নয়ন দর্শনের দুটো প্রধান দিক নিয়ে দুটো বড় লেখা আছে। একটিতে অর্থনীতিতে নব্য উদারতাবাদের ধরন ও তাতে এনজিও ক্ষুদ্রঋণের অবস্থা বিশ্লেষণ করা হয়েছে; অন্যটি জীবাশ্ম জ্বালানি বিশেষত কয়লাকেন্দ্রিক বিদ্যুৎব্যবস্থার বিপদ বোঝার জন্য ভারতের অভিজ্ঞতা সরেজমিন অনুসন্ধান করে লেখা। এছাড়া ডেঙ্গুসহ সর্বজন চিকিৎসার হাল, সুন্দরবনবিনাশী প্রকল্প, সর্বজন পরিবহণ, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এবং বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা নিয়ে কয়েকটি লেখা থাকছে। এছাড়া একটি দীর্ঘ কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের নদী এবং রাষ্ট্রনীতি, ভারতের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।