| লেখক | ফয়জুল লতিফ চৌধুরী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | হার্ড কভার |
“কৃষ্ণাদশমী” বইটি সর্ম্পকে কিছু কথাঃ পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির প্রকাশকের দপ্তরে চলে যাওয়ার পর কবি জীবনানন্দ দাশ পরবর্তী কাব্যগ্রন্থের কথা ভেবেছিলেন। ১৯৪৮-এর ১৭ ফেব্রুয়ারি রোজনামচার খাতায় তিনি “কৃষ্ণা দশমী” নামে একটি কাব্যগ্রন্থের পরিকল্পনা করেছিলেন। এ-ও ভেবেছিলেন সিগনেট প্রেস থেকে প্রকাশিত হবে। “হয়নি” প্রকাশিত হয়েছিল রূপসী বাংলা (প্রকাশকাল: ১৯৫৭) এবং “বেলা অবেলা কালবেলা” (প্রকাশকাল ১৯৬১) তাঁর অপ্রত্যাশিত মৃত্যুর অনেক পরে। এ দুটি গ্রন্থ জীবনানন্দ নিজেই পরিকল্পনা করে গিয়েছিলেন। কৃষ্ণাদশমী-তে কোন কোন কবিতা অন্তর্ভুক্ত হবে তাও তিনি ভেবেছিলেন: চল্লিশটি কবিতার তালিকা যার শেষ পাঁচটি থেকে তিনি একটি মাত্র নিতে চেয়েছিলেন। সেই কৃষ্ণাদশমী-ই অবশেষে প্রকাশ করা হলো। তবে জীবনানন্দের অপ্রকাশিত ও অগ্রন্থিত কবিতাগুলো থেকে বেশ কিছু কবিতা জুড়ে দেয়া হলো যার মধ্যে রয়েছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত পান্ডুলিপি খাতার কয়েকটি কবিতা আগে কখনো ছাপা হয়নি বলে। জীবনের একেবারে শেষ পর্যায়ের কয়েকটি কবিতাও সংযোজন করা হলো; সেই সঙ্গে শ্রেষ্ঠ কবিতার সেই বারোটি কবিতা যেগুলো কোনো গ্রন্থে কোনো কালে অন্তর্ভুক্ত হয়নি। এই সংযোজন জীবনানন্দকে নতুনভাবে উপস্থাপন করবে। সব মিলিয়ে কৃষ্ণাদশমী-তে কবিতার সংখ্যা দাঁড়াল ৮১।