| লেখক | আবদুল্লাহ আল মাসউদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
তাদাব্বুরের সরোবরে সরোবরে লুকিয়ে থাকে প্রকৃতির সৌন্দর্য্য। শাপলা- শালুক কিংবা পদ্ম দেখতে অনেক সুন্দর বটে । তবে তাদের মূল লুকিয়ে থাকে সরোবরের তলদেশে। শুধুমাত্র ফুল ছিড়ে আনলে সেই সৌন্দর্য্য কখনোই আঁচ করা যায়না। ভেঙে ভেঙে গাঁথা যায়না কোমল সবুজ মালা। উপলব্ধি করা যায়না সৌন্দর্য্যের পরিসর আর গভীরতা। একইভাবে কুরআনুল কারীমের যতটুকু আমরা প্রত্যক্ষ করি, তাতে সৌন্দর্য্যের কমতি নেই মোটেও। তবে ওহীর সৌন্দর্য্যের মূল অনেক গভীরে, অনেক বেশি প্রসারিত তার ব্যাপ্তি। সৌন্দর্য্যের গভীরতা আর পরিসর উপলব্ধি ও উপভোগ করতে চাইলে আপনাকে ডুব দিতে হবে তাদাব্বুরের সরোবরে। কুরআনের সৌন্দর্য কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এর সৌন্দর্য এতটাই অনুপম যে, তার অনুরূপ কোনো গ্রন্থ আজ অবধি কেউ রচনা করতে পারেনি, অনাগত দিনেও পারবে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আরবি না-জানা বা আরবি জানলেও কুরআনের ভাষা-অলঙ্কার সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন না করা একজন বংলাভাষী পাঠকের কাছে আজীবন অধরাই থেকে যায়। তিনি সারাজীবন শুধু শুনেই যান যে, কুরআন আল্লাহর নবির শ্রেষ্ঠ মুজিযা। এটি তাঁর নুবুওয়াতের সত্যতার প্রমাণ। কিন্তু তা কীভাবে—এটি তার বোধগম্য হয় না। এই বইতে কুরআনের সৌন্দর্যের খণ্ড খণ্ড চিত্তাকর্ষক চিত্রগুলোকে সরলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি একজন বাংলাভাষী পাঠকের কাছে কুরআনকে আরও জীবন্ত, জীবনঘনিষ্ঠ ও মাধুর্যময় করে তুলতে সহায়তা করবে ইনশাআল্লাহ। কুরআন বোঝার মজা কুরআন আমাদের প্রতি আল্লাহর নাযিলকৃত প্রত্যাদেশ। এতে আমাদের জন্য রয়েছে হিদায়াত ও পথনির্দেশ। কুরআন নাযিলের অন্যতম উদ্দেশ্যই হলো বান্দা এর আয়াতগুলো নিয়ে ভাবনার সমুদ্রে ডুব দিবে। চিন্তার তলদেশ থেকে মনি-মুক্তো কুড়িয়ে আনবে। যারা নিজেদেরকে কুরআন তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে, কুরআনের আদেশ-নিষেধ-উপদেশ নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা তাদেরকে তিরষ্কার করেছেন। কেউ যদি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা না করে তবে বুঝতে হবে তার অন্তর তালাবদ্ধ হয়ে আছে। তার উচিত অবিলম্বে এই তালা খোলার উদ্যোগ গ্রহণ করা এবং আল্লাহর এই তিরষ্কারে পতিত হওয়া থেকে নিজেকে রক্ষা করা। কুরআন নিয়ে আমরা কিভাবে ভাববো, এই ভাবনা থেকে আমরা কী ধরনের স্বাদ আস্বাদন করতে পারব সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে ‘কুরআন বোঝার মজা’ বইটিতে। কুরআন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনেকগুলো লেখার সমষ্টি এই বইটি, যা পাঠকের সামনে কুরআনের সৌন্দর্য ও শক্তি চমৎকারভাবে তুলে ধরবে ইনশাআল্লাহ।