Whatsapp: +8801567808596

  |  

Track Order

ক্যারিয়ার ভাবনা: স্বদেশ না বিদেশ?

ক্যারিয়ার ভাবনা: স্বদেশ না বিদেশ?

৳300
৳258
বইটি আমরা কেন লিখেছি তার কারণগুলো তুলে ধরার আগে আমাদের সম্পর্কে কিছু কথা না বললে নয়। আমরা দু’জন ঘনিষ্ঠ বন্ধু, একই সাথে ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ২০০৫ সালে বিবিএ ও এমবিএ শেষ করেছি। আমরা দু’জন শিক্ষকতা দিয়ে পেশা শুরু করি। ১৫ বছরেরও বেশি
  লেখক   ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ, ড. বি. এম. রাজ্জাক
  প্রকাশনী

 ছায়াবীথি

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   168
  Cover Type   হার্ড কভার

বইটি আমরা কেন লিখেছি তার কারণগুলো তুলে ধরার আগে আমাদের সম্পর্কে কিছু কথা না বললে নয়। আমরা দু’জন ঘনিষ্ঠ বন্ধু, একই সাথে ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ২০০৫ সালে বিবিএ ও এমবিএ শেষ করেছি। আমরা দু’জন শিক্ষকতা দিয়ে পেশা শুরু করি। ১৫ বছরেরও বেশি সময় ধরে একই পেশায় আছি। এরই মাঝে আমরা দু’জনে বেশ কয়েকটি স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বর্তমানে আমরা যথাক্রমে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। এই দীর্ঘ সময়ে আমরা Management ও Human Resource Management বিষয়টি বহুবার পড়িয়েছি। Career নিয়ে পাঠ্যবিষয় থাকলেও তার বাস্তব প্রয়োগ যৎসামান্য। বিশেষ করে আমাদের দেশে। আমরা প্রত্যক্ষ করেছি আমাদের শিক্ষার্থীরা অধ্যয়নকালে তাদের ক্যারিয়ার নিয়ে তেমন একটা ভাবে না। তারা ভাবতে শুরু করে শিক্ষাজীবনের শেষের দিকে কিংবা শিক্ষাজীবন শেষ করে। তার অনেকগুলো কারণ রয়েছে- যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান সীমিত, জাতীয় কারিকুলামে সঠিক নির্দেশনার অভাব এবং চাকরিতে নিয়োগ ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে অসমাঞ্জস্যতা। শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করে নিজের জ্ঞান-গরিমা খাটিয়ে কিংবা পরিবারের সহায়তায়। কখনও সিনিয়র ভাইদের পরামর্শে। অনেক শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্তের অভাবে অনেকটা মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলে এবং হতাশায় ভুগতে থাকে দিনের পর দিন। শিক্ষকতা পেশা থেকে আমরা খুব কাছ থেকে দেখেছি আমাদের শিক্ষার্থীরা কিভাবে ভুল পথে হাঁটে ও তাদের ক্যারিয়ার আশা নিরাশায় কিংবা হতাশায় পরিণত হয়। অনেক শিক্ষার্থী অভিমান করে বিদেশে পাড়ি জমায়। আবার অনেকে ভুল চাকরিতে যোগদান করে, পরে চাকরি থেকে রিজাইন দিয়ে বিদেশে পাড়ি জমায়। এতে হিতে বিপরীত হতে দেখা যায়। এর একটি সঠিক অনুসন্ধান ও বিশ্লেষণ প্রয়োজন। সেই সাথে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের ক্যারিয়ার অনুসন্ধান ও ক্যারিয়ার নির্বাচনে গবেষণাভিত্তিক পরামর্শদানের লক্ষ্যে “ক্যারিয়ার ভাবনা : স্বদেশ না বিদেশ?” শিরোনামে বইটি রচনা করেছি। বইটি আমরা নয়টি অধ্যায় দিয়ে সাজিয়েছি। প্রথম অধ্যায়ে আমরা ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে বিশেষ করে ক্যারিয়ার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের তথ্য উপাত্ত তুলনা করেছি। দ্বিতীয় অধ্যায়ে স্বদেশে ক্যারিয়ার বিষয়ে গভীরভাবে আলোকপাত করেছি। তৃতীয় অধ্যায়ে বিদেশে ক্যারিয়ার ভাবনা ও তাদের বি

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।