Whatsapp: +8801567808596

  |  

Track Order

ক্যাশ মেশিন ও ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স প্যাকেজ

ক্যাশ মেশিন ও ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স প্যাকেজ

৳1020
৳870
ক্যাশ মেশিন মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন ব
  লেখক   মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
  প্রকাশনী

 হিয়া প্রকাশনা

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

ক্যাশ মেশিন মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি! (ইনফ্যাক্ট ইটস ট্রু) বিজনেস ব্লুপ্রিন্ট-এর মতন নাম্বার#১ বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি। লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে। রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার যুগান্তকারী সব মেথড, ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল। দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং, আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ! এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক। আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও। বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই। ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স আপনার ব্রেইন কেমন চলছে আজকাল? সারাদিন এত কিছু ভাবছেন যে মনে হচ্ছে, মাথাটা একেকদিন টোস্টারের মতো ধোঁয়া ছাড়ছে? আর ব্যাংক ব্যালেন্স? একবার চোখ বোলালেই মাথা ঘুরে যাওয়ার অবস্থা? ঠিক আছে, আপনার জন্য একটা ভালো খবর আছে। এই বইটা আপনার মাথা আর মানিব্যাগ—দুটোরই তাপমাত্রা ঠিকঠাক করার জন্য লেখা। এই বইয়ের নামটা একটু ব্যতিক্রম লাগতে পারে—ব্রেইন ব্যালেন্স = ব্যাংক ব্যালেন্স। কিন্তু সমীকরণটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু! আমরা যতবার সফল মানুষদের দেখি, ভাবি, “ওহ! এরা এত টাকা কামায় কেমনে?” কিন্তু আসল রহস্যটা জানেন? তাদের ব্রেইন দারুণভাবে ব্যালেন্স করা। যে ব্রেইন চিন্তা করতে পারে, ফোকাস করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে—সেই ব্রেইনই একটা ব্যাংক ব্যালেন্স বানাতে পারে; যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বইটা আপনার কী কাজে আসবে? ১. মজার ছলে শেখা: এখানে এমন কিছু কনসেপ্ট পাবেন, যা পড়ে আপনি হাসতেও বাধ্য হবেন, ভাবতেও। ২. কোরআন ও বিজ্ঞান: কীভাবে কোরআনের শিক্ষা আর আধুনিক গবেষণার সাথে মিল খুঁজে পেয়ে নিজের জীবনকে সম্পদশালী করবেন, তা জানতে পারবেন। ৩. ব্রেইন-ব্যাংক সংযোগ: আপনার মস্তিষ্ক আর আপনার টাকাপয়সার সম্পর্ক এতটা গভীর, সেটা বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন। ৪. প্র্যাকটিক্যাল টিপস: কীভাবে আপনার চিন্তা-ভাবনা বদলে নিজের জীবন বদলাবেন, সেটার বাস্তবিক গাইডলাইন পাবেন। এই বই আপনার জন্য যদি… • আপনি নিজের মস্তিষ্কের ক্ষমতা UNLOCK করতে চান। • আপনি নিজের ক্যারিয়ার অথবা বিজনেস স্কেলআপ করে আর্থিক জীবন বদলাতে চান। • আপনি একটা “ওয়াও!” জীবন তৈরি করতে চান। যা আপনি ভাবনেনি আগে। বইয়ের ট্যাগলাইন দেখে নিশ্চয়ই আপনার মাথায় ঘুড়পাক খাচ্ছে বিজনেসের বইয়ে সায়েন্স কেন? কারণ সায়েন্স আর প্রিন্সিপাল জানা থাকলে কাজ বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়। এই বইয়ের সায়েন্সগুলো আপনি হয়তো স্কুল – কলেজে ফিজিক্সের বইয়ে পড়েছেন; কিন্তু এগুলো যে জীবন বা বিজনেসের মোড় ঘুড়িয়ে দিতে পারে এটাই এই বইয়ের চমক! একটা ছোট্ট প্রশ্ন: আপনার মাথার ভেতর আসলে কে বসে আছে? একটা অলস, অজুহাতে ঠাসা, দীর্ঘসূত্রিতা আর দিশাহীন ব্রেইন? নাকি একজন স্বপ্নবাজ, কর্মবাজ, প্রফেশনাল প্ল্যানার, যিনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবতায় রূপ দেবে? এই বইয়ে আমি এমন কিছু গোপন পদ্ধতি শেয়ার করেছি, যা ব্যবহার করলে আপনার মস্তিষ্কের লুকানো ক্ষমতাগুলো মুক্তি পাবে। আপনি ভাববেন, “আরে! এতদিন এসব জানতামই না!” আসল কথা: এটা শুধু একটা বই না। এটা একটা টুল। এটা একটা ম্যাপ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।