| লেখক | ডা. জাকির নায়েক, মুহাম্মাদ নাবিল মোশাররফ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 1031 |
| Cover Type | Unknown Cover |
স্লিপ ম্যানেজমেন্ট “ঘুমের সমস্যা বড়ো থেকে ছোটো, শহুরে থেকে গ্রাম্য-সবার মধ্যেই প্রকট। ঘুমের জন্য মানুষের হাহাকার এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিন এই সমস্যা বেড়েই চলছে। সবাই চায় এর থেকে মুক্তি পেতে। চায় সুন্দর, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে। আল্লাহর দেওয়া রাতের নিয়ামত ‘ঘুম’-কে আপন করে নিতে। কিন্তু প্রচণ্ড সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ঘুমাতে পারেন না। ফলে বাধ্য হয়ে নিতে হয় ওষুধের আশ্রয়। এভাবে আর কতদিন? আবার অন্যদিকে ঘুমকে মেইনটেইন করে রাতের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কীভাবে করা যায়, সে সম্পর্কেও আনেকেরই অজানা। স্টাভাবে ঘুমের সমস্যার সমাধান হবে, ঘুমের ধরন কী কী, আমাকে মানুষ ঘুম নামক এই নিয়ামককে উপভোগ করতে ইসলামি জীবনযাপনের আলোকে এই বইটি সেই পা দেখিয়ে দেবে।” বারাকাহ ইফেক্টস আমরা সময় মাপি ঘণ্টা-মিনিটে, আর সাফল্য পরিমাপ করি টাকার অঙ্কে। কিন্তু বরকত একটা অদৃশ্য শক্তি, যা বাহ্যিক সব হিসাব বদলে দেয়। বারাকাহ ইফেক্টস বইটি দেখাবেÑইসলামি পদ্ধতির মাধ্যমে কীভাবে কাজ, আয়, সময় ও সম্পর্কের মধ্যে বরকত আনা যায়। আধুনিক কৌশল মুসলিম লাইফস্টাইল “আপনি পার্টটাইম মুসলিম নাকি ফুলটাইম? প্রশ্নটি শুনে অনেকেই ঘাবড়ে যাবেন হয়তো। কিন্তু একটু ভেবে যদি দেখি, নামাজ -রোজার মতো আনুষ্ঠানিক ইবাদতে আমরা যেভাবে ইসলামের বিধানগুলো মেনে চলি, আমাদের দৈনন্দিন অন্য কাজকর্মগুলোর ক্ষেত্রে কি সেভাবে ইসলামের অনুবর্তী হই? কারও সাথে কথা বলার সময়, লেনদেন বা কেনাকাটার সময় কি প্রশ্ন করি-কাজটা একজন মুসলিমের মতো হচ্ছে কি না? আমাদের জীবনযাপন কীভাবে একজন আদর্শ মুসলিমের মতো হতে পারে, কীভাবে সর্বক্ষেত্রে আমরা ইসলামের অনুসরণ করতে পারি, এই বইটি সেই বিষয়ে গাইডলাইন দবে।” প্রোডাক্টিভ মুসলিম ‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল। লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে। ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে। প্রফেশনাল ইথিকস এখন তো অফিস ফাঁকি দিয়ে বাইরের কাজ করা যায়। মিথ্যা অজুহাতে ছুটি কাটানো যায়। দেরি করে উপস্থিত হলেও মিথ্যা বলে বেতন কর্তন থেকে বাঁচা যায়। একজন মুসলিম পেশাজীবী সামান্য একটি মিথ্যা বলতে পারে? কিংবা অফিস ফাঁকি দিয়ে কল্যাণ কর কোনো কাজ করতে পারে? কেমন হবে একজন মুসলিমের চাকরি অথবা পেশাজীবন? তিনি কোন কোন বৈশিষ্ট্য ধারণ করবেন? কেমন হবে তার অফিসিয়াল অ্যাক্টিভিটি? উর্ধ্বতন-অধস্তনের সম্পর্কই-বা কেমন হবে একটি কর্মক্ষেত্রে? বইটি সেই সব উত্তর দেবে।