| লেখক | আহমেদ মুশফিকা নাজনীন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
সমুদ্র সৈকতজুড়ে লাল কাঁকড়া। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় আট পায়ে পিলপিল করে হেঁটে বেড়ায়। মানুষ দেখলে ভয়ে বালির গর্তে দ্রুত লুকিয়ে পড়ে। কেন মানুষ দেখে ভয় পায় ওরা? কেন মানুষরা ওদের ধরে নিয়ে খেয়ে ফেলে? কেন মানুষ ও প্রকৃতি বন্ধু হয় না? এসব ভাবনা নিয়েই আহমেদ মুশফিকা নাজনীনের শিশুতোষ গল্প লাল কাঁকড়ার বাড়ি। গল্পে ছোট্ট লাল কাঁকড়া সান্দ্রা ধরা পড়ে মানুষের হাতে। পরে নানা বুদ্ধি বের করে সে আবার ফিরে আসে সৈকতে। মানুষও বুঝতে পারে এভাবে কাঁকড়া ধরা ঠিক নয়। শিশুমনে প্রকৃতির প্রতি মায়া জন্মাতেই এই গল্প। একটা লাল কাঁকড়া, একটা শামুক, ঝিনুক কিংবা একটা পাখির জন্য শিশুরা যেন এক পৃথিবী ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ায় তাই এই লাল কাঁকড়ার বাড়ি। এ বই পড়ে একটা শিশুও যদি বলে, ‘লাল কাঁকড়া ধরো না, ‘লাল কাঁকড়া খেয়ো না’, তবেই লেখকের আনন্দ।