Whatsapp: +8801567808596

  |  

Track Order

মাজমুআতুম মিনাল কিসাসিল মুন্তাখাবা

মাজমুআতুম মিনাল কিসাসিল মুন্তাখাবা

৳220
আরবী ভাষা ও সাহিত্যে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করার জন্য শব্দার্থ, বাগধারা ও বাক্যকাঠামো আয়ত্ত করে করে প্রচুর পরিমাণ আরবী মুতালা‘আ করা ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের কাছে এটি যথেষ্ট গুরুভার মনে হয়। এর প্
  লেখক   আমীর হামযা আমীন
  প্রকাশনী

 মুআসসাসাতুল মাওয়াহিব বাংলাদেশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   343
  Cover Type   হার্ড কভার

আরবী ভাষা ও সাহিত্যে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করার জন্য শব্দার্থ, বাগধারা ও বাক্যকাঠামো আয়ত্ত করে করে প্রচুর পরিমাণ আরবী মুতালা‘আ করা ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের কাছে এটি যথেষ্ট গুরুভার মনে হয়। এর প্রথম ও প্রধান কারণ, তাদের সামনে এমন কোন সংকলন নেই যা তাদেরকে এক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে, যেখানেই তারা কোন জটিলতা ও দুর্বোধ্যতার সম্মুখীন হবে সেখানেই তাদের সামনে সরল ও সহজবোধ্য সমাধান তুলে ধরবে। এভাবে আরবী মুতালা‘আকে তাদের জন্য ভয় ও বিরক্তির পরিবর্তে আনন্দ ও উপভোগের বিষয় করে তুলবে। এমন একটি সংকলেনর প্রয়োজনীয়তা বহুদিন থেকেই ছিলো, অবশেষে হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দা. বা. এর হাতেগড়া শাগরিদ মাওলানা আমীর হামযা আমীন দীর্ঘ সময়, মেধা ও শ্রম ব্যয় করে مجموعة من القصص المنتخبة নামক এই চমৎকার সংকলনটি প্রস্তুত করেছেন। কিতাবটির কিছু বৈশিষ্ট্য: ✅ কিতাবটি আরবী ভাষা ও সাহিত্যের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপযাগী ছোট-বড় ২৩ টি গল্পের সংকলন। ✅ এতে প্রতি পৃষ্ঠায় অপরিচিত শব্দগুলোর সরল অর্থ টীকায় উল্লেখ করা হয়েছে। ✅ অতপর গল্পের শেষে সেই শব্দগুলোর বিস্তারিত তাহকীক পেশ করা হয়েছে। ✅ প্রতিটি শব্দের সাথেই তা ব্যবহারের এক বা একাধিক নমুনা তুলে ধরা হয়েছে। ✅ এরপর নতুন قوالب الجمل ও تعبيرات তথা বাক্যকাঠামো ও বাগধারাগুলোর সাবলীল বিশ্লেষণ করা হয়েছে। ✅ এবং প্রতিটির সাথেই ব্যবহারের এক বা একাধিক নমুনা তুলে ধরা। ✅ গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্যগুলোর ব্যবহার ভালোভাবে আয়ত্ত হওয়ার জন্য বাংলা থেকে আরবী করার বেশ কিছু তামরীনও দেয়া হয়েছে। ✅ কিতাবের শুরুতে ‘শব্দভাণ্ডার মনে রাখার কার্যকর কিছু কৌশল’ শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে। ✅ কিতাবের শেষে قصة واحدة في صياغات متعددة শিরোনামে একই গল্পকে বিভিন্ন আঙ্গিকে লেখার বেশ কিছু নমুনা দেয়া হয়েছে। ✅ দেশের খ্যাতিমান সাহিত্যিক হযরত মাওলানা সফিউল্লাহ ফুআদ দা. বা. কিতাবটির ভূয়সী প্রশংসা করে অভিমত দিয়েছেন। মোটকথা, কিতাবটি পড়ার দ্বারা আপনি আরবী ভাষা ও সাহিত্যের প্রচুর পুঁজি যেমন সঞ্চয় করতে পারবেন তেমনি আরবী সাহিত্য চর্চার সুবিন্যস্ত ও সুসংহত একটি রূপরেখা পেয়ে যাবেন। কিতাবটি যাদের জন্য: প্রাথমিকভাবে মাদানী নেসাবের দ্বিতীয় বর্ষ ও ক্বাদীম নেসাবের হেদায়াতুন্নাহু জামাতের ছাত্রদেরকে সামনে রেখেই কিতাবটি প্রস্তুত হয়েছে। তবে আরবী সাহিত্যে দুর্বলতা আছে, এমন যে কেউই এখান থেকে ভরপুর ইস্তিফাদা করতে পারবেন । বিশেষত আদব-বিভাগের ছাত্রদের জন্য এটি অত্যন্ত উপকারী ও উপভোগ্য একটি কিাতাব হবে ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।