| লেখক | ইমাম যাহাবী রহ. |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 158 |
| Cover Type | হার্ড কভার |
বই পরিচিতিঃ আলোচ্য গ্রন্থটি প্রায় ৭৫০ বছর আগের রচনা। যাঁকে বা যাঁদের নিয়ে লেখা হয়েছে তাঁরা প্রায় আরো ১৩০০ বছর আগের মানুষ। রচয়িতা হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহ. এর মতো জগদ্বিখ্যাত আলিমের ছাত্র ইমাম যাহাবী রহ.। নিজেও ছিলেন মস্ত বড় একজন ইমাম। তিনি ছিলেন শাফিঈ মাযহাবের। শাফিঈ মাযহাবের হয়েও রচনা করেছেন হানাফী মাযহাব যাঁর নামে গড়ে উঠেছে সেই ইমাম আবূ হানীফার জীবনী এবং একইসঙ্গে রচনা করেছেন এই মাযহাবের বাকী প্রধান দু’ই চরিত্র ইমাম আবূ হানীফা রহ. এর দু’ই শিষ্য ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মাদের জীবনী। প্রায় ১৩০০ বছর আগের মানুষ বলতে তাঁদেরকেই বোঝাচ্ছি। ইমাম যাহাবী রহ. ইতিহাস ও জীবনী রচনায় প্রসিদ্ধ ও সিদ্ধহস্ত, এগুলোর উপর তাঁর মশহুর দু’টি গ্রন্থ হচ্ছে তারীখুল ইসলাম ও সিয়ারু আ’লামিন নুবালা। মনে প্রশ্ন জাগতে পারে এই ইমামত্রয়ের জীবনী কি এসব গ্রন্থ হতে চয়িত? উত্তর হচ্ছে, না, এটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র গ্রন্থ। ইমাম যাহাবীর মতো বিদগ্ধ জীবনীকার ও ঐতিহাসিক যখন আলাদাভাবে কারো জীবনীর উপর গ্রন্থ রচনা করেন তা কতোখানি দামী ও মহামূল্যবান তা আর বলার অপেক্ষা রাখে না। অনুবাদক এ গ্রন্থে ইমাম আবু হানীফার আরো দুই ছাত্র ইমাম যুফার এবং কাসেম ইবনু মা’ন, যিনি আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. এর নাতি- তাঁদের জীবনীও যুক্ত করেছেন। এতে করে এই গ্রন্থের মান এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।