Whatsapp: +8801567808596

  |  

Track Order

মানি মেকিং প্যাকেজ (৩টি বই)

মানি মেকিং প্যাকেজ (৩টি বই)

৳560
৳476
উদ্যোক্তার পাসপোর্টঃ তোমার মাথায় নিশ্চয়ই একটা কথা ঘুরছে বইটির নাম কেন উদ্যোক্তার পাসপোর্ট হলো। উত্তরটা লুকিয়ে আছে এই বইয়ের মাঝে। কারণ তুমি যখন বইটি পড়া শুরু করবে, তখন তুমি নিজেকে আবিষ্কার করবে এক অন্য জগতে। যেখানে তোমার দৃষ্টিভঙ্গি তখন আর দশজন মানুষে
  লেখক   ফয়েজ আহমেদ প্রান্ত
  প্রকাশনী

 জ্ঞানকোষ প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

উদ্যোক্তার পাসপোর্টঃ তোমার মাথায় নিশ্চয়ই একটা কথা ঘুরছে বইটির নাম কেন উদ্যোক্তার পাসপোর্ট হলো। উত্তরটা লুকিয়ে আছে এই বইয়ের মাঝে। কারণ তুমি যখন বইটি পড়া শুরু করবে, তখন তুমি নিজেকে আবিষ্কার করবে এক অন্য জগতে। যেখানে তোমার দৃষ্টিভঙ্গি তখন আর দশজন মানুষের মতো থাকবে না। এই জগৎটা তোমার কাছে ধরা দিবে ভিন্ন এক রূপে। তুমি নিজেকে খুঁজে পাবে গুটিকতক মানুষের মাঝে। তোমার চোখে ধরা দিবে হাজারো সম্ভাবনা। তোমার রাতের ঘুম হারিয়ে যাবে নতুন কিছু করার নেশায়। তুমি এই জগৎকে তখন আর তোয়াক্কা করবে না। তুমি ডুবে থাকবে তোমার জগতে, এই জগতে কারো রাজ চলে না। এখানে রাজা শুধু তুমি, তুমি নিজেকে নিয়ে যেতে পারো অসীমে আবার তুমি নিজেকে ধ্বংস করে দিতে পারো। সবকিছু নির্ভর করবে তোমার ওপর। বইটি তোমাকে শুধু পথ দেখাবে, কিন্তু সেই পথে তোমাকেই হাঁটতে হবে। উদ্যোক্তার জগতে তোমাকে স্বাগতম, চলো যাত্রা শুরু করি। টাকাঃ সমাজের বেশ কিছু taboo, এর মাঝে সবচেয়ে বড় taboo হচ্ছে টাকা। বেঁচে থাকার এই অপরিহার্য উপাদান টাকা সম্পর্কে সমাজের মানুষের কেন এত উদাসীনতা? কেন স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলো টাকা নিয়ে কথা বলে না? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছেন লেখক। অনেক অজানা উত্তর পেয়েছেন তিনি। আর তাই তিনি চেয়েছেন অর্জিত জ্ঞান দিয়ে সমাজের এই taboo গুলো ভাঙতে। ডলার: ডলারের কথা শুনলে আমাদের মাথায় অনেক অনেক টাকা চলে আসে তাই না? কিন্তু আমরা কি জানি এই ডলার কতটা পাওয়ারফুল? এই ডলার যে শুধুমাত্র একটা মুদ্রা না এটা যে মুদ্রার থেকে অনেক বড় কিছু সেটাই জানাবো এই বইয়ের মাধ্যমে। আমরা জানবো বহু বছর আগে BARTER SYSTEM থেকে কিভাবে আজকের এই যুগের ডলার কিংবা Cryptocurrency এসেছে। জানবো কিভাবে একটা দেশ পুরো বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করছে একটা মাত্র মুদ্রার মাধ্যমে । ডলারের কাছে আমরা কতটা অসহায় তাও আমরা জানবো এই বইয়ের মাধ্যমে। কেন বাংলাদেশে দিন ডলারের দাম বাড়ছে এবং বাংলাদেশি টাকার দাম কমে যাচ্ছে। কেন ডলার ছাড়া আমদানি রপ্তানি করা অসম্ভব? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে,পড়তে হবে এই বইটি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।