| লেখক | ইমরুল হাসান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | সাহিত্য ও উপন্যাস |
| Language | বাংলা |
| Number of Pages | 72 |
| Cover Type | Unknown Cover |
যদিও একটা ইউরোপিয়ান থট-প্রসেসের ভিতর দিয়াই আমার পয়েন্ট টারে লোকেট করা লাগতেছে, তারপরও আমি ভাবতে চাইতেছি যে, ঘটনা’টা এইটুকই না! মানে, সাইকোলজিক্যাল টার্মে, একটা কনশাসনেসের ভিতর দিয়া অনেকগুলা সাব-কনশাসনেস বা আন-কনশাসনেসরে রিভিল করতেছি না আমরা, ভাষায়; বরং আরো অনেক সাব-কনশাস বা আন-কনশাস যাতে তাদেরকে এক্সপ্লোর করতে পারে, জায়গা কইরা নিতে পারে ভাষার ভিতরে, সেই স্পেইসটা ক্রিয়েট করার লাইগা কনশাসলি ট্রাই করতে চাইতেছি। আরেকটা জিনিস, যে কোনো অনুবাদের সময়ই আমি বইলা রাখতে চাই যে, ইন অ্যা লার্জার সেন্স অনুবাদ আসলে রিডিংই। একটা কনটেক্সট থিকা একটা টেক্সটরে যখন আমরা আরেকটা কনটেক্সটে নিয়া আসতেছি তখন সেইটা একই জিনিস থাকতেছে না, এই জায়গাটারে খেয়াল রাখাটা দরকার। আর স্পেশালি এইরকম পুরান একটা টেক্সট যেইটা অনেক টাইম আর স্পেইস ট্রাভেল করছে, একটা সেন্স অফ অরিজিনালিটিরে খুঁজতে যাওয়াটা আরো ডিফিকাল্ট হওয়ার কথা। মানে, এইরকম না যে, টেক্সটে ইনটেনশনালি অদল-বদল করতে থাকবো আমরা, কিন্তু একটা জায়গা থিকা রিড না করতে পারলে, অনুবাদ ব্যাপারটাই পসিবল হইতে পারে বইলা মনেহয় না আমার।