Whatsapp: +8801567808596

  |  

Track Order

মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যলোচনা

মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যলোচনা

৳300
৳210
মাওলানা মওদূদীর বিপুল রাজনৈতিক সাহিত্য আমাদের সামনে উপস্থিত আছে। তাঁকে বোঝার জন্য তাঁর প্রতিটি রচনা গভীর অধ্যয়ন ও বিশ্লেষণী ক্ষমতার সাক্ষ্য হয়ে আছে। কিন্তু প্রশংসা ও নিন্দার বাইনারির বাইরে দাঁড়িয়ে সেসব নিয়ে নির্মোহ রাজনৈতিক পর্যালোচনা বাংলাদেশে বিরল। এটা
  লেখক   আলতাফ পারভেজ
  প্রকাশনী

 ঐতিহ্য

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   136
  Cover Type   হার্ড কভার

মাওলানা মওদূদীর বিপুল রাজনৈতিক সাহিত্য আমাদের সামনে উপস্থিত আছে। তাঁকে বোঝার জন্য তাঁর প্রতিটি রচনা গভীর অধ্যয়ন ও বিশ্লেষণী ক্ষমতার সাক্ষ্য হয়ে আছে। কিন্তু প্রশংসা ও নিন্দার বাইনারির বাইরে দাঁড়িয়ে সেসব নিয়ে নির্মোহ রাজনৈতিক পর্যালোচনা বাংলাদেশে বিরল। এটা বাংলাদেশের রাজনৈতিক সাহিত্য ও মূলধারার বুদ্ধিজীবিতার এক দুর্বল দিক। অনেকে তাঁকে আলোচনা করেছেন গভীর ভক্তি ও সম্মতির সঙ্গে। অপর একদলের মূল্যায়নে তাঁর বুদ্ধিবৃত্তিক কাজসমূহ অনুসন্ধানী মনোযোগ পায়নি। এর কোনোটাই মওদূদীর প্রতি আগ্রহী পাঠককে গঠনমূলকভাবে সাহায্য করে না। বিশেষ করে যে পাঠক ইসলামের দার্শনিক প্রতিশ্রুতির জায়গা থেকে মওদূদীর রাষ্ট্র ধারণার ব্যবহারিক সম্ভাবনা ও সংকটগুলো বুঝতে আগ্রহী। মওদূদীর এরকম পর্যালোচনা দরকার ব্যবহারিক রাজনীতির প্রয়োজনেও। বর্তমান লেখা মূলত সেই তাগিদ থেকেই। ন্যায়ভিত্তিক একটা সমাজ গঠনে ইসলামের অফুরান সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পটভূমিতে ইসলামের রাজনৈতিক পাঠ সেই বিবেচনায় জরুরি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।