| লেখক | কাজী আনোয়ার হোসেন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | : বাংলা |
| Number of Pages | 444 |
| Cover Type | পেপার ব্যাক |
“মাসুদ রানা-৪৫৪(নরপশু)” বইয়ের ফ্ল্যাপ থেকে নেয়াঃ অসহায় প্রফেসরের স্ত্রীর নীরব কান্না বাধ্য করল রানাকে তাদের মেয়েকে খুঁজে দেয়ার দায়িত্ব নিতে। জানত না,জড়িয়ে যাচ্ছে কী গভীর ষড়যন্ত্রে। কোর্ফিউ দ্বীপে চোখের সামনে দেখল বােমা-বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল ওর ঘনিষ্ঠ বন্ধু মউরােস! শপথ নিল রানা,শেষ দেখে ছাড়বে। আমেরিকায় যেতেই পিছু নিল নৃশংস একদল আততায়ী। এল একের পর এক হামলা! নানান বিপদ উতরে খুঁজেও পেল ও মেয়েটাকে। কিন্তু কী আছে তার কাছে! যে জন্যে এমন হন্যে হয়ে উঠেছে সিআইএ?! শত্রুর জাল ছিড়ে রানা জানল,ইসরায়েল থেকে শুরু হচ্ছে মহাপ্রলয়! তৃতীয় মহাযুদ্ধে দুনিয়া হবে নরক! বিসিআই চিফের কথা শুনে নিশ্চিত মৃত্যুর মুখে আর একবার ঝাপ দিল মাসুদ রানা!