| লেখক | পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভর্তি ও চাকরির প্রস্তুতি |
| Language | বাংলা |
| Number of Pages | 710 |
| Cover Type | Unknown Cover |
ক্যাডেট কলেজ ভর্তি সহায়িকা গণিত বইটির বৈশিষ্ট্যঃ বিষয়বস্তুর যথাযথ উপস্থাপন সিলেবাসভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু টু-দ্য-পয়েন্ট উপস্থাপিত হয়েছে। পাশাপাশি টপিকটি বুঝতে পেরেছে কি না তা যাচাই করতে যুক্ত করা হয়েছে ‘কুইজ’। অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার অধ্যায়ভিত্তিক প্রস্তুতি ক্যাডেট ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকার জন্য ষষ্ঠ শ্রেণির স্কুল-পরীক্ষায় ভালো স্কোর করা জরুরি। তাই এনসিটিবি প্রদত্ত প্রশ্নকাঠামো অনুযায়ী পৃথক অধ্যায়ভিত্তিক প্রস্তুতি অংশ দেওয়া হয়েছে বইটিতে। বিশ্লেষণভিত্তিক ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখানে রয়েছে বিগত বছরের সিলেবাস ও প্রশ্নকাঠামো বিশ্লেষণের ভিত্তিতে সকল ধরনের প্রশ্ন ও উত্তর। চিন্তনদক্ষতা যাচাই উপযোগী চৌকস ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের সমন্বয়ে তৈরি এ অংশের অনুশীলন ক্যাডেট ভর্তি প্রস্তুতিকে সুদৃঢ করে তুলবে। কমন উপযোগী পর্যাপ্ত মডেল টেস্ট অনুশীলন শেষে প্রস্তুতি যাচাই করতে দেওয়া হয়েছে ৩০ সেট মডেল প্রশ্নপত্র ও উত্তর। সম্ভাব্য সকল ধরনের প্রশ্নের সমন্বয়ে প্রণীত এ প্রশ্নপত্রের অনুশীলন পরীক্ষার্থীকে আত্নবিশ্বাসী করে তুলবে। বিগত পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ ধারণা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সমাধানসহ বিগত ২৬ বছরের প্রশ্নোত্তর এ অংশে যুক্ত হয়েছে। এগুলো অনুশীলনের মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্ন-প্রবণতা, প্রশ্নকাঠামো, কাঠিন্যের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা হবে।