| লেখক | মাওলানা মুনীরুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 80 |
| Cover Type | হার্ড কভার |
আনাস ইবনে মালেক রাদি. হযরত আনাস ইবনে মালেক রাদি,ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিখ্যাত সাহাবিদের একজন। তিনি শিশু বয়সেই আল্লাহর রসুলের খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহর রাসুল আনাসকে অনেক ভালোবাসতেন। হযরত আনাসও মনেপ্রাণে আল্লাহর রাসুলের সেবা করতেন। আল্লাহর রাসুল একবার খাদেম আনাসকে ‘দুই কানওয়ালা’ বলে ডাকলেন। তাঁর এমন ডাকের রহস্য হলো,হযরত আনাস ছিলেন আল্লাহর রাসুলের খাস খাদেম। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর রাসুলের খেদমত করছিলেন। হযরত আনাস অত্যন্ত বুদ্ধিমান ও অনুগত সেবক ছিলেন। আল্লাহর রাসুল কখন কী বলেন,এর প্রতি তিনি সবসময় কান খাড়া রাখতেন। হযরত আনাসের এই বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেই আল্লাহর রাসুল তাঁকে ‘দুই কানওয়ালা’ বলে ডেকেছিলেন। আল্লাহর রাসুল হযরত আনাসকে কতটা ভালোবাসতেন,এই নির্মল কৌতুকের মাধ্যমে তা-ই প্রকাশ পেয়েছে। হযরত আনাসের মায়ের নাম উম্মে সুলাইম রাদি.। হযরত উম্মে সুলাইম একজন বিখ্যাত সাহাবি। তিনি দীনের অনেক বড় বড় খেদমত করেছেন। হযরত আনাস বলতেন,আমার ওপর আমার মায়ের সবচেয়ে বড় অনুগ্রহ হলো,তিনি আমাকে আল্লাহর রাসুলের খেদমতে পাঠিয়ে আমাকে মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছেন।